গণিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৪  ঐকিক নিয়মপ্রিয় ৫ম শ্রেণীর শিক্ষার্থী, গণিত বিষয়ের ওপর আলোচনায় তোমাদের স্বাগত জানাচ্ছি। সেই সঙ্গে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আমাদের আজকের আলোচনায় রয়েছে চতুর্থ অধ্যায়ের ‘ঐকিক নিয়ম’। ঐকিক নিয়মে সমস্যা সমাধানের ক্ষেত্রে প্রশ্নটি ভালোভাবে পড়ে জেনে নিতে হয় প্রশ্নে কী দেওয়া আছে এবং কী চাওয়া হয়েছে বা কী বের করতে হবে বা কী নির্ণয় করতে বলা হয়েছে। এবার চলো গতকালের ধারাবাহিকতায় এই অধ্যায়ে আলোচিত কিছু উদাহরণের আলোকে অনুশীলনীর কয়েকটি গুরুত্বপূর্ণ সমস্যার আদর্শ সমাধান দেখা যাক।প্রশ্ন: একটি পুকুর খনন করতে ২০০ জন লোকের ২৫ দিন লাগে। পুকুরটি ২০ দিনে খনন করতে চাইলে অতিরিক্ত কতজন লোক নিয়োগ করা প্রয়োজন?সমাধান: ২৫ দিনে পুকুরটি খনন করতে পারে ২০০ জন লোক ১ ” ” ” ” ” (২০০×২৫) জন লোক = ৫০০০ জন লোক  ২০ ” ” ” ” ” (৫০০০÷২০) জন লোক = ২৫০ জন লোকসুতরাং অতিরিক্ত লোক নিয়োগ করা প্রয়োজন (২৫০-২০০) জন = ৫০ জন।উত্তর: ৫০ জন।প্রশ্ন: ১৬ জন লোকের ১ সপ্তাহে ৫৬ কেজি চাল লাগে। ২৪ জন লোকের ৬ সপ্তাহে কত কেজি চাল লাগবে?সমাধান: ১ সপ্তাহে ১৬ জনের লাগে ৫৬ কেজি চাল ৬ ” ১৬ ” ” (৫৬×৬) কেজি চাল = ৩৩৬ কেজি চাল ৬ ” ১ ” ” (৩৩৬÷১৬) কেজি চাল = ২১ কেজি চাল ৬ ” ২৪ ” ” (২১২৪) কেজি চাল = ৫০৪ কেজি চালউত্তর: ৫০৪ কেজি।প্রশ্ন: একটি ছাত্রাবাসে ১৬ জন ছাত্রের ২৫ দিনের খাদ্য আছে। কয়েকজন নতুন ছাত্র আসায় ২০ দিনে খাদ্য শেষ হয়ে গেল। নতুন ছাত্রের সংখ্যা কত?সমাধান: ২৫ দিনের খাদ্য আছে ১৬ জনের  ১ ” ” ” (১৬×২৫) জনের = ৪০০ জনের  ২০ ” ” ” (৪০০÷২০) জনের = ২০ জনেরসুতরাং নতুন ছাত্রের সংখ্যা হলো: (২০-১৬) জন = ৪ জনউত্তর: ৪ জন।