গণিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুশীলনী-১০ (খ)প্রিয় শিক্ষার্থী, গণিত বিষয়ের ওপর আলোচনায় তোমাদের স্বাগত জানাচ্ছি। সেই সঙ্গে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আলোচ্য সূচিতে আজ রয়েছে দশমিক ভগ্নাংশের গুণসংক্রান্ত অনুশীলনী ১০ (খ)। এই অনুশীলনীতে রয়েছে:দশমিক ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশ দিয়ে গুণ করার নিয়ম:দশমিক ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশ দিয়ে গুণ করার ক্ষেত্রে প্রথমে দশমিক বিন্দু বর্জন করে পূর্ণ সংখ্যার গুণের মতো সাধারণভাবে গুণ করতে হয়। এরপর গুন্য ও গুণকের দশমিক বিন্দুর ডান পাশে যতগুলো অঙ্ক রয়েছে গুণফলের ডানদিক থেকে তত ঘর পূর্বে দশমিক বিন্দু বসিয়ে দিলে গুণফল পাওয়া যায়। যেমন ০.৬৪x০.৪৩=কত?এই দশমিক ভগ্নাংশের গুণটি সমাধান করতে পারি এভাবে—সমাধান: ০.৬৪০.৪৩এখানে, ৬৪ ৪৩ ১৯২ ২৫৬০ ২৭৫২০.৬৪০.৪৩=০.২৭৫২এবার চলো অনুশীলনী ১০ (খ)-এর কয়েকটি সমস্যার আদর্শ সমাধান দেখা যাক।প্রশ্ন: এক ব্যক্তি প্রাতঃভ্রমণে বের হয়ে প্রতিদিন ২.২৫ কিলোমিটার হাঁটেন। এপ্রিল মাসে তিনি নিয়মিত একই পরিমাণ পথ হাঁটলেন। এপ্রিল মাসে তিনি প্রাতঃভ্রমণে কতটুকু পথ হাঁটলেন?সমাধান: আমরা জানি, এপ্রিল মাস=৩০ দিনএখন,ব্যক্তিটি প্রাতঃভ্রমণে ১ দিনে পথ হাঁটেন ২.২৫ কি.মি.ওই ব্যক্তি প্রাতঃভ্রমণে ৩০ দিনে পথ হাঁটেন (২.২৫৩০) কি.মি. =৬৭.৫০ কিলোমিটার =৬৭.৫ কিলোমিটার।এখানে, ২২৫ ৩০ ৬৭৫০সুতরাং এপ্রিল মাসে তিনি প্রাতঃভ্রমণে ৬৭.৫ কিলোমিটার পথ হাঁটলেন।উত্তর: ৬৭.৫ কিলোমিটার।প্রশ্ন: একটি গাড়ি ঘণ্টায় ৪৫.৫ কিলোমিটার যায়। গাড়িটি ১২.২ ঘণ্টায় কত কিলোমিটার যাবে?সমাধান:গাড়িটি ১ ঘণ্টায় যায় ৪৫.৫ কিলোমিটারসুতরাং গাড়িটি ১২.২ ঘণ্টায় যায় (৪৫.৫১২.২) কি.মি. =৫৫৫.১০ কিলোমিটার =৫৫৫.১ কিলোমিটার।এখানে, ৪৫৫ ১২২ ৯১০ ৯১০০ ৪৫৫০০ ৫৫৫১০৪৫.৫১২.২=৫৫৫.১০উত্তর: ৫৫৫.১ কিলোমিটার।প্রশ্ন: ১ ইঞ্চি সমান ২.৪৫ সেন্টিমিটার হলে ৮.৫ ইঞ্চিতে কত সেন্টিমিটার?সমাধান: ১ ইঞ্চি সমান ২.৪৫ সেন্টিমিটার৮.৫ ইঞ্চি সমান (২.৪৫৮.৫) সেন্টিমিটার =২০.৮২৫ সেন্টিমিটার এখানে, ২৪৫ ৮৫ ১২২৫ ১৯৬০০ ২০৮২৫২.৪৫৮.৫=২০.৮২৫উত্তর: ২০.৮২৫ সেন্টিমিটার।