গণিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-২: মুনাফা  প্রিয় শিক্ষার্থীরা, সবাই ভালো আছো। আজ তোমাদের সঙ্গে নতুন একটি বিষয়বস্তু নিয়ে পরিচিত হব। আশা করি, সহজেই বিষয়টি বুঝতে পারবে। হ্যাঁ, ‘মুনাফা’ নিয়েই আজকের আলোচনা।# প্রাত্যহিক জীবনে সবাই বেচাকেনা ও লেনদেনের সঙ্গে জড়িত। কেউ শিল্পপ্রতিষ্ঠানে অর্থ বিনিয়োগ করে পণ্য উৎপাদন করেন ও উৎপাদিত পণ্য বাজারে পাইকারদের কাছে বিক্রি করেন। আবার পাইকারেরা তাঁদের কেনা পণ্য বাজারে খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন। পরিশেষে খুচরা ব্যবসায়ীরা তাঁদের কেনা পণ্য সাধারণ ক্রেতাদের কাছে বিক্রি করেন। প্রতিটি স্তরে সবাই মুনাফা বা লাভ করতে চান। বিভিন্ন কারণে লোকসান বা ক্ষতিও হতে পারে। আবার নিরাপত্তার স্বার্থে টাকা ব্যাংকে আমানত রাখা হয়। ব্যাংক সেই টাকা বিভিন্ন খাতে বিনিয়োগ করে লাভ বা মুনাফা পায় এবং ব্যাংকও আমানতকারীদের মুনাফা দেয়। তাই সবারই বিনিয়োগ, মুনাফা না লাভ, লোকসান বা ক্ষতি সম্পর্কে জানা দরকার। নিচে এ সম্পর্কে কিছু ধারণা দেব।বিনিয়োগ: বিনিয়োগ হলো সেই মূলধন, যে টাকা দিয়ে ব্যবসায়ী তাঁর ব্যবসা-সংক্রান্ত সব কার্যক্রমে ব্যয় সম্পন্ন করে।মুনাফা: ব্যাংকে টাকা গচ্ছিত রাখলে বা কোনো প্রতিষ্ঠানকে বা ব্যক্তিদের ধার দিলে বা ব্যবসায় খাটালে তার পরিমাণ ও সময়ের ওপর নির্ভর করে কিছু অতিরিক্ত টাকা পাওয়া যায়। যে টাকা অতিরিক্ত পাওয়া যায়, তাকে মুনাফা বলে। মুনাফাকে I দ্বারা প্রকাশ করা হয়।I = Pnr I = মুনাফা P = মূলধন বা আসল n = সময় r = মুনাফার হারমূলধন বা আসল: কোনো ব্যাংকে টাকা গচ্ছিত রাখলে বা কোনো প্রতিষ্ঠানকে বা ব্যক্তিকে ধার দিলে বা ব্যবসায় খাটালে তার পরিমাণ ও সময়ের ওপর নির্ভর করে কিছু অতিরিক্ত টাকা পাওয়া যায়। যে টাকা গচ্ছিত রাখা হয় বা ধার দেওয়া হয় বা খাটানো হয়, তাকে মূলধন বা আসল বলে।মুনাফার হার: কোনো নির্দিষ্ট টাকার ওপর কোনা নির্দিষ্ট সময়ের জন্য যে মুনাফা হয়, তাকে মুনাফার হার বলে। সাধারণ ১০০ টাকার এক বছরের মুনাফাকে মুনাফার হার বলা হয়। যেমন, শতকরা বার্ষিক মুনাফার হার ৪ টাকাকে ৪ শতাংশ মুনাফা লেখা হয়।সময়কাল: যে সময়ের জন্য মুনাফা হিসাব করা হয়, তা সময়কাল।মুনাফার সঙ্গে ক্রয়মূল্য ও বিক্রয়মূল্য সম্পর্ক বিদ্যমান থাকে।ক্রয়মূল্য: ক্রেতা (গ্রাহক) যে মূল্যে বিক্রেতাকে প্রদান করে, তা-ই ক্রয়মূল্য।বিক্রয়মূল্য: ক্রেতার কাছ থেকে বিক্রেতা যে মূল্য গ্রহণ করে, তা-ই বিক্রয়মূল্য।লাভ বা মুনাফা: ক্রয়মূল্য থেকে বিক্রয়মূল্য বেশি হলে লাভ হয়।লাভ = বিক্রয়মূল্য-ক্রয়মূল্য।ক্ষতি বা লোকসান: ক্রয়মূল্য থেকে বিক্রয়মূল্য কম হলে ক্ষতি হয়। ক্ষতি = ক্রয়মূল্য-বিক্রয়মূল্য।মুনাফা-আসল = মুনাফা+আসল।