গণিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৪প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, আজ তোমাদের জন্য রয়েছে গণিতের চতুর্থ অধ্যায়ের ‘গড়’ অংশের সমাধান। এসো, তাহলে শুরুতে জেনে নেওয়া যাক গড় বলতে কী বোঝায়।গড়: একই জাতীয় একাধিক রাশির সমষ্টি বা যোগফলকে সেই রাশিগুলোর মোট সংখ্যা দিয়ে ভাগ করলে যে ভাগফল পাওয়া যায়, তাকে ওই রাশিগুলোর গড় বলা হয়। সুতরাং গড় = রাশিগুলোর যোগফল ÷ রাশির সংখ্যা যেমন প্রশ্নে আছে: ৮, ১০, ১৭, ২৮ ও ৩৭ সংখ্যাগুলোর গড় নির্ণয় করো।এখানে সংখ্যা আছে ৫টি এবং এদের যোগফল ১০০। এখন পূর্বে বর্ণিত আলোচনা ও সূত্র অনুসারে এই ১০০-কে ৫ দিয়ে ভাগ করলে পাওয়া যাবে ২০। সুতরাং ৮, ১০, ১৭, ২৮ ও ৩৭-এর গড় হবে ২০। এখন অঙ্কটি সমাধানের জন্য কীভাবে সাজাতে হবে তা দেখা যাক।সমাধান: এখানে রাশিগুলোর যোগফল = (৮ + ১০ + ১৭ + ২৮ + ৩৭) = ১০০রাশিগুলোর সংখ্যা = ৫সুতরাং রাশিগুলোর গড় = ১০০ ÷ ৫ = ২০উত্তর: নির্ণেয় গড় ২০।# এই নিয়ম অনুসারে আমরা অনুশীলনী-৪ এর ১ নম্বর প্রশ্নের ‘ক’ থেকে ‘চ’ পর্যন্ত সমাধানের চেষ্টা করতে পারি। এবার এসো এই অনুশীলনীর কয়েকটি গুরুত্বপূর্ণ সমস্যার আদর্শ সমাধান দেখা যাক।প্রশ্ন: মলি বার্ষিক পরীক্ষায় বাংলায় ৬৮, গণিতে ৯৬, ইংরেজিতে ৮১, পরিবেশ পরিচিতি বিজ্ঞানে ৭৭ এবং ধর্মে ৭৩ নম্বর পেয়েছে। সে প্রতি বিষয়ে গড়ে কত নম্বর পেয়েছে?সমাধান: মলি বার্ষিক পরীক্ষায়বাংলায় পেয়েছে ৬৮ নম্বরগণিতে পেয়েছে ৯৬ নম্বরইংরেজিতে পেয়েছে ৮১ নম্বরপরিবেশ পরিচিতি বিজ্ঞানে পেয়েছে ৭৭ নম্বর ধর্মে পেয়েছে ৭৩ নম্বরমলি ৫টি বিষয়ে মোট পেয়েছে: ৩৯৫ নম্বরসুতরাং, ৫টি বিষয়ে গড়ে পেয়েছে: ৩৯৫ নম্বর ÷ ৫ = ৭৯ নম্বরসে প্রতি বিষয়ে গড়ে ৭৯ নম্বর পেয়েছে। প্রশ্ন: অপু ও দীপুর গড় বয়স ২২ বছর। দীপু ও টিপুর গড় বয়স ২৪ বছর। অপুর বয়স ২১ বছর; দীপু ও টিপুর বয়স কত?সমাধান: অপু ও দীপু ২ জনের গড় বয়স ২২ বছরঅপু ও দীপু ২ জনের বয়সের যোগফল (২২ × ২) বছর = ৪৪ বছরআবার, দীপু ও টিপুর ২ জনের গড় বয়স ২৪ বছরদীপু ও টিপুর ২ জনের বয়সের যোগফল (২৪ × ২) বছর = ৪৮ বছরএখন, অপু ও দীপুর বয়সের যোগফল ৪৪ বছর অপুর বয়স (-) ২১ বছরসুতরাং দীপুর বয়স ২৩ বছরআবার, দীপু ও টিপুর বয়সের যোগফল ৪৮ বছরদীপুর বয়স (-) ২৩ বছরসুতরাং টিপুর বয়স ২৫ বছরঅতএব, দীপুর বয়স ২৩ বছর এবং টিপুর বয়স ২৫ বছর।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল