গণিত
অনুশীলনী-৫(১) গ.সা.গুপ্রিয় শিক্ষার্থী, আমাদের ধারাবাহিক পাঠ আলোচনায় আজ রয়েছে গণিত বিষয়ের পঞ্চম অধ্যায়। এই অধ্যায় সম্পৃক্ত অনুশীলনী ৫-এ রয়েছে গ. সা. গু. ও ল. সা. গু.-সংক্রান্ত সমস্যাবলি। এসো তাহলে শুরুতে জেনে নেওয়া যাক গ. সা. গু বলতে আমরা কী বুঝি।# গ. সা. গু.-এর পূর্ণবাক্য হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক।# ‘গ’ বলতে বোঝানো হয়েছে গরিষ্ঠ। আর গরিষ্ঠ মানে হলো বড় বা বৃহত্তম।# ‘সা’ বলতে বোঝানো হয়েছে সাধারণ অর্থাৎ সবখানে যা থাকে।# ‘গু’ বলতে বোঝানো হয়েছে গুণনীয়ক বা উৎপাদক। কাজেই বলা যায়, একাধিক সংখ্যার সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে বড়টি হচ্ছে তাদের গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গ. সা. গু.। আরও স্পষ্ট করে বলা যায়, একাধিক সংখ্যার গ. সা. গু. = এদের সাধারণ মৌলিক গুণণীয়কগুলোর গুণফল। আবার, প্রদত্ত সংখ্যাগুলোর কোনো সাধারণ মৌলিক গুণনীয়ক না থাকলে সে ক্ষেত্রে তাদের গ. সা. গু. হয় ১।এখন কথা হলো, মৌলিক বলতে আমরা কী বুঝি? মৌলিক বলতে এখানে মৌলিক সংখ্যাকেই বোঝানো হয়েছে। আমরা তো জানি, যে সংখ্যার মাত্র দুটি গুণনীয়ক রয়েছে, তা মৌলিক সংখ্যা। অর্থাৎ যে সংখ্যা ‘১ এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয়, তাকে মৌলিক সংখ্যা বলা হয়। যেমন: ২, ৩, ৫, ৭, ১১, ইত্যাদি। এবার নিশ্চয় মনে প্রশ্ন জাগে, গুণনীয়ক কী? কোনো সংখ্যা যে যে সংখ্যা দ্বারা বিভাজ্য সেগুলোই ওই সংখ্যার গুণনীয়ক বা উৎপাদক। যেমন, ১২-এর সাধারণ গুণনীয়ক নির্ণয় করতে বলা হলো। এখন আগে বর্ণিত কথাগুলো যদি মন দিয়ে বুঝে থাকি তাহলে নিশ্চিন্তে বলতে পারি, ১২-এর সাধারণ গুণনীয়কগুলো ১, ২, ৩, ৪, ৬ ও ১২। কারণ, কেবল ১, ২, ৩, ৪, ৬ ও ১২ দ্বারাই ১২ বিভাজ্য।সাধারণত তিনটি পদ্ধতিতে গ. সা. গু. নির্ণয় করা হয়ে থাকে। (১) বিবেচনা করে অর্থাৎ পর্যবেক্ষণের সাহায্যে উদাহরণ: ১৮, ২৪, ৩০ সংখ্যা তিনটির গ. সা. গু. নির্ণয় করো।সমাধান: এখানে, ১৮-এর সকল গুণনীয়ক: ১, ২, ৩, ৬, ৯, ১৮২৪-এর সকল গুণনীয়ক: ১, ২, ৩, ৪, ৬, ৮, ১২, ২৪৩০-এর সকল গুণনীয়ক: ১, ২, ৩, ৫, ৬, ১০, ১৫, ৩০অতএব, সংখ্যা তিনটির সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে ৬ সবচেয়ে বড়। সুতরাং ১৮, ২৪, ৩০-এর গ. সা. গু. হচ্ছে ৬। (২) ১৮ ও ২৪-এর গ. সা. গু. নির্ণয় করো।এখানে, ১৮-এর সকল গুণনীয়ক: ১, ২, ৩, ৬, ৯, ১৮.২৪-যে যে গুণনীয়ক দ্বারা বিভাজ্য: ১, ২, ৩, ৪, ৬ ৮, ১২, ২৪দেখা যাচ্ছে যে, ১৮ ও ২৪-এর সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে ৬ সবচেয়ে বড়।অতএব ১৮ ও ২৪-এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গ. সা. গু. ৬।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল