গণিত
অনুশীলনী-৫(১) গ.সা.গুপ্রিয় শিক্ষার্থী, আমাদের ধারাবাহিক পাঠ আলোচনায় আজ রয়েছে গণিত বিষয়ের পঞ্চম অধ্যায়। এই অধ্যায় সম্পৃক্ত অনুশীলনী ৫-এ রয়েছে গ. সা. গু. ও ল. সা. গু.-সংক্রান্ত সমস্যাবলি। (৩) মৌলিক উৎপাদকের সাহায্যে ১৮, ২৪ ও ৩০-এর গ. সা. গু. নির্ণয় করো।এখানে,১৮ = ২৯ = ২৩৩২৪ = ২১২ = ২২৬ = ২২২৩৩০ = ২১৫ = ২৩৫সুতরাং, ১৮ = ২৩৩ ২৪ = ২২২৩ ৩০ = ২৩৫দেখা যাচ্ছে যে ১৮, ২৪ ও ৩০-এর মৌলিক উৎপাদকগুলোর মধ্যে সাধারণ উৎপাদক ২ ও ৩।সুতরাং ১৮, ২৪ ও ৩০-এর গ. সা. গু. = ২৩ = ৬লক্ষ করো (১): ১৮, ২৪ ও ৩০-এর মৌলিক উৎপাদকের সারিগুলোর মধ্যে ১৮-এর কাছে আছে ১টি ‘২’২৪-এর কাছে আছে ৩টি ‘২’৩০-এর কাছে আছে ১টি ‘২’যেহেতু একটি ‘২’ সবার কাছে আছে। তাই সাধারণ হিসেবে একটি ২ নেওয়া হয়েছে। একইভাবে সবার কাছে সাধারণভাবে একটি ৩ আছে। তাই সাধারণ হিসেবে একটি ৩ নেওয়া হয়েছে। বাকি ১৮-এর কাছে একটি ৩ আছে কিন্তু ২৪ ও ৩০-এর কাছে নেই। তাই ওটা সাধারণ হিসেবে নেওয়া হয়নি। আবার ২৪-এর কাছে আরও দুটি ২ আছে। কিন্তু ১৮ ও ৩০-এর কাছে আর কোনো ‘২’ নেই। তাই নেওয়া হয়নি। একইভাবে ৩০-এর কাছে একটি ‘৫’ আছে। কিন্তু আর কারও কাছে ‘৫’ নেই। তাই ওটাও নেওয়া হয়নি।লক্ষ করো (২): গ. সা. গু. নির্ণয়ের আরও একটি পদ্ধতি রয়েছে। আর সেই পদ্ধতিটির নাম হলো ভাগ প্রক্রিয়া বা ইউক্লিডীয় প্রক্রিয়া। যেহেতু আমাদের পাঠ্যপুস্তকে এই পদ্ধতিটি আলোচিত হয়নি। কাজেই গ. সা. গু.-সংক্রান্ত সমস্যাবলি সমাধানে আমরা সেই পদ্ধতি অনুসরণ না করে পাঠ্যপুস্তকের নিয়ম-পদ্ধতি অনুসরণ করব। এবার এসো, অনুশীলনী ৫-এর কয়েকটি আদর্শ সমাধান দেখা যাক।প্রশ্ন: মৌলিক উৎপাদকের সাহায্যে ১৪৪ ও ১৯২-এর গ. সা. গু. নির্ণয় করো।সমাধান: এখানে, ১৪৪ = ২৭২ = ২২৩৬ = ২২২১৮ = ২২২২৯ = ২২২২৩৩১৯২ = ২৯৬ = ২২৪৮ = ২২২২৪ = ২২২২১২ = ২২২২২৬ = ২২২২২২৩এখন,১৪৪ = ২২২২৩৩১৯২ = ২২২২২২৩দেখা যাচ্ছে যে ১৪৪ ও ১৯২-এর মৌলিক উৎপাদক গুলোর মধ্যে সাধারণ মৌলিক উৎপাদক ২, ২, ২, ২, ৩সুতরাং, ১৪৪ ও ১৯২-এর গ. সা. গু. = ২২২২৩ = ৪৮# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল