গণিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় শিক্ষার্থী, আমাদের ধারাবাহিক পাঠ আলোচনায় আজ রয়েছে গণিত বিষয়ের পঞ্চম অধ্যায়। এই অধ্যায় সম্পৃক্ত অনুশীলনী ৫-এ রয়েছে গ. সা. গু. ও ল. সা. গু.-সংক্রান্ত সমস্যাবলি। প্রশ্ন: মৌলিক উৎপাদকের সাহায্যে ২৪, ৬০ ও ৭২-এর গ. সা. গু. নির্ণয় করো।সমাধান: এখানে,২৪ = ২২২৩৬০ = ২২৩৫৭২ = ২২২৩৩দেখা যাচ্ছে যে ২৪, ৬০ ও ৭২-এর মৌলিক উৎপাদকগুলোর মধ্যে সাধারণ মৌলিক উৎপাদক ২, ২, ৩।অতএব, ২৪, ৬০ ও ৭২-এর গ. সা. গু. = ২২৩ = ১২প্রশ্ন: কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা ৭৬, ১১৪ এবং ২২৮-কে ভাগ দিলে কোনো ভাগ শেষ থাকবে না?সমাধান: নির্ণেয় বৃহত্তম সংখ্যাটি হবে ৭৬, ১১৪ এবং ২২৮-এর গ. সা. গু.এখানে,৭৬ = ২২১৯১১৪ = ২৩১৯২২৮ = ২২৩১৯দেখা যাচ্ছে যে ৭৬, ১১৪ ও ২২৮-এর মৌলিক উৎপাদকগুলোর মধ্যে সাধারণ মৌলিক উৎপাদক ২ ও ১৯।সুতরাং, ৭৬, ১১৪ ও ২২৮-এর গ. সা. গু. = ২১৯ = ৩৮অতএব নির্ণেয় বৃহত্তম সংখ্যা ৩৮।প্রশ্ন: দুইটি ড্রামের ধারণক্ষমতা যথাক্রমে ২২৮ লিটার ও ৩৪৮ লিটার। সর্বাধিক কত ধারণক্ষমতার কলসি পূর্ণসংখ্যকবার পানি ঢেলে ড্রাম দুইটি ভরা যাবে? কোন ড্রামে কত কলসি পানি ধরবে?সমাধান: সর্বাধিক যত ধারণক্ষমতার কলসি পূর্ণসংখ্যকবার পানি ঢেলে ড্রাম দুটি ভরা যাবে, তা হচ্ছে—২২৮ ও ৩৪৮-এর গ. সা. গু. যত, তত লিটার।এখন ২২৮ ও ৩৪৮-এর গ. সা. গু. নির্ণয় করি।২২৮ = ২২৩১৯৩৪৮ = ২২৩২৯দেখা যাচ্ছে যে ২২৮ ও ৩৪৮-এর মৌলিক উৎপাদকগুলোর মধ্যে সাধারণ মৌলিক উৎপাদক ২, ২, ৩।সুতরাং ২২৮ ও ৩৪৮-এর গ. সা. গু. = ২২৩ = ১২অতএব, সর্বাধিক ১২ লিটার ধারণক্ষমতার কলসি পূর্ণসংখ্যকবার পানি ঢেলে ড্রাম দুটি ভরা যাবে। এখানে,২২৮ লিটার ধারণক্ষমতার ড্রামে পানি ধরবে (২২৮১২) কলসি = ১৯ কলসি৩৪৮ লিটার ধারণক্ষতার ড্রামে পানি ধরবে (৩৪৮১২) কলসি = ২৯ কলসিঅতএব, কলসির সর্বাধিক ধারণক্ষমতা ১২ লিটার। একটি ড্রামে ১৯ কলসি ও অপর ড্রামে ২৯ কলসি পানি ধরবে। [উত্তরমালায় ছাপার ভুল আছে]# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল