গণিত
বীজগণিতপ্রিয় শিক্ষার্থীরা, প্রথমেই শুরু করব ১ম অধ্যায়ের ‘বাস্তব সংখ্যা’ নিয়ে। তোমরা জানো, সংখ্যার ইতিহাস মানবসভ্যতার ইতিহাসের মতোই প্রাচীন। গ্রিক দার্শনিক এরিস্টটলের মতে, প্রাচীন মিসরের পুরোহিত সম্প্রদায়ের গণিত অনুষ্ঠানের মাধ্যমে গণিতের আনুষ্ঠানিক অভিষেক ঘটে। তাই সংখ্যাভিত্তিক গণিতের সৃষ্টি যিশু খ্রিষ্টের জন্মের প্রায় দুই হাজার বছর আগে। স্বাভাবিক সংখ্যা গণনার প্রয়োজনে প্রাচীন ভারতবর্ষের গণিতবিদেরা সর্বপ্রথম শূন্য ও দশভিত্তিক স্থানীয় মান-পদ্ধতির প্রচলন করেন, যা সংখ্যা বর্ণনায় একটি মাইলফলক হিসেবে বিবেচিত। ভারতীয় ও চীনা গণিতবিদেরা শূন্য, ঋণাত্মক, বাস্তব, পূর্ণ ও ভগ্নাংশের ধারণার বিস্তৃতি ঘটনা, যা মধ্যযুগে আরবীয় গণিতবিদেরা ভিত্তি হিসেবে গ্রহণ করেন। খ্রিষ্টপূর্ব ৫০ অব্দের কাছাকাছি গ্রিক দার্শনিকেরাও জ্যামিতিক অঙ্কনের প্রয়োজনে অমূলদ সংখ্যা, বিশেষ করে দুই-এর বর্গমূলে প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন। উনবিংশ শতাব্দীতে ইউরোপীয় গণিতবিদেরা বাস্তব সংখ্যার প্রণালিবদ্ধ করেন, পূর্ণতা দান করেন। জার্মান গণিতবিদ রিচার্ড ডেডিকাইন্ড (Richard Dedekind 1831-1916) গণিতের বিভিন্ন শাখায়, বিশেষ করে বিমূর্ত গণিত (Abstract algebra) বীজগণিতীয় সংখ্যাতত্ত্ব ও বাস্তব সংখ্যার ভিত্তিমূলে তাঁর অবদান রয়েছে। তিনি ডেডিকাইন্ড কাটের (Dedekind cut) সাহায্যে অমূলদ সংখ্যাকে পুনঃসংজ্ঞায়িত করেন। দৈনন্দিন প্রয়োজনে বাস্তব সংখ্যা সম্পর্কে শিক্ষার্থীদের সুস্পষ্ট জ্ঞান থাকা প্রয়োজন।