গণিত
প্রাথমিক আলোচনাপ্রিয় ৯ম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা রইল। আশা করি সবাই ভালো আছো। তোমরা জানো, গণিত বিষয়ে সৃজনশীল প্রশ্নপদ্ধতির মাধ্যমে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তোমরা ইতিমধ্যে জেনেছো ও বুঝেছো কিভাবে সৃজনশীল পদ্ধতির প্রশ্নের উত্তরগুলো করতে হয়। অংক করার ক্ষেত্রেও তেমন কঠিন কিছু নয়। একটু মনোযোগ দিলেই তোমরা গণিতের সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো খুব ভালো করেই সমাধান করতে পারবে। সৃজনশীল প্রশ্নপদ্ধতির প্রধান উদ্দেশ্য হলো শিক্ষার্থীর চিন্তনদক্ষতার চারটি স্তর মূল্যায়ন করা। এ চারটি স্তর হলো জ্ঞান, অনুধাবন, প্রয়োগ ও উচ্চতর দক্ষতা। শিক্ষার্থীর এ চারটি স্তর মূল্যায়নের জন্য দুই ধরনের প্রশ্ন হয়ে থাকে। যথা—১. সৃজনশীল (রচনামূলক) প্রশ্ন ও ২. বহুনির্বাচনী প্রশ্নগণিত বিষয়ের ক্ষেত্রে চারটি স্তরের স্থলে প্রয়োগদক্ষতার তিনটি কাঠিন্যস্তর যথা সহজ, মধ্যমান ও কঠিন মূল্যায়ন করা হয়। তোমাদের প্রস্তুতি ও ভালো নম্বর পাওয়ার সুবিধার্থে সৃজনশীল প্রশ্নপদ্ধতি সম্পর্কে কিছু ধারণা নেব এবং একটি সৃজনশীল প্রশ্নের (রচনামূলক) নমুনাসহ এর সমাধান করব।সৃজনশীল প্রশ্ন:সৃজনশীল প্রশ্ন (রচনামূলক) কাঠামোয় প্রথমে একটি উদ্দীপক বা দৃশ্যকল্প থাকে, যা পাঠ্যবিষয়ের আলোকে তৈরি একটি অনুচ্ছেদ, সূত্র, সমীকরণ, সারণি, ডায়াগ্রাম, চিত্র ইত্যাদি হতে পারে। গণিত বিষয়ের ক্ষেত্রে উদ্দীপকের ওপর ভিত্তি করে প্রয়োগদক্ষতার তিনটি স্তরের প্রশ্ন করা হয়। এ তিনটি স্তরের প্রশ্নের জন্য ১০ নম্বর বরাদ্দ থাকে এবং প্রতিটি প্রশ্ন ক, খ ও গ—এই তিনটি অংশে বিভক্ত থাকে। সৃজনশীল প্রশ্নের গঠনকাঠামো নিচে দেওয়া হলো:ক. (সহজ): এ প্রশ্নে সাধারণত প্রয়োগদক্ষতা যাচাই করা হয়। প্রশ্নটি সহজ হয়। দৃশ্যকল্পে প্রাপ্ত তথ্য থেকে এ প্রশ্নের উত্তর করতে হয়। প্রশ্নের এ অংশের জন্য নম্বর বরাদ্দ ২।খ. (মধ্যমমান): এ প্রশ্নে প্রয়োগদক্ষতা যাচাই করা হয়। এটি মোটামুটি কঠিন প্রশ্ন। দৃশ্যকল্প অথবা দৃশ্যকল্পসহ ‘ক’ নম্বর প্রশ্ন থেকে প্রাপ্ত তথ্য অনুসারে সূত্র প্রয়োগে ব্যাখ্যা-বিশ্লেষণের মাধ্যমে এটির উত্তর করতে হয়। প্রশ্নের এ অংশের জন্য নম্বর বরাদ্দ ৪।গ. (কঠিনমান): এ প্রশ্নেও প্রয়োগদক্ষতা যাচাই করা হয়। এটি প্রশ্নের সবচেয়ে কঠিন অঙ্ক। এ স্তরে প্রদত্ত তথ্যের আলোকে নতুন পরিস্থিতিতে সূত্র প্রয়োগ এবং তার ব্যাখ্যা-বিশ্লেষণের মাধ্যমে উত্তর করতে হয়। প্রশ্নের এ অংশের জন্য নম্বর বরাদ্দ ৪।সৃজনশীল প্রশ্ন সম্পর্কে স্পষ্ট ধারণার জন্য একটি সৃজনশীল প্রশ্নের নমুনা সমাধানসহ নিচে দেওয়া হলো।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল