গণিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১.২প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য থাকছে গণিতের ‘ক্রমজোড়’ ও ‘কার্তেসীয় গুণজ’ সম্বন্ধে আলোচনা এবং এ-সংক্রান্ত গাণিতিক সমস্যার সমাধান।ক্রমজোড়:যদি কোনো সেটের দুটি ভিন্ন বা অভিন্ন উপাদানের মধ্যে কোনটি প্রথম স্থানে এবং কোনটি দ্বিতীয় স্থানে অবস্থান করবে, তা সুনির্দিষ্ট থাকে, তবে উপাদানদ্বয়কে ক্রমজোড় বলে। যেমন—x ও y দুটি উপাদানের মধ্যে যদি x প্রথম স্থানে এবং y দ্বিতীয় স্থানে অবস্থান করে, তবে (x, y)-কে ক্রমজোড় বলে। ক্রমজোড় (x, y) = (a, b) হবে যদি এবং কেবল যদি x = a এবং y = b হয়।ক্রমজোড় (x, y) = (y, x) হবে যদি এবং কেবল যদি x = y হয়।প্রশ্ন: যদি (2x - y, 10) = (8, 3x - 2y) হয়, তবে x ও y নির্ণয় করো।সমাধান: দেওয়া আছে, (2x - y, 10) = (8, 3x - 2y)সুতরাং, এ ক্ষেত্রে ক্রমজোড়ের ধারণা থেকে পাই, 2x - y = 8...........(i) এবং 10 = 3x - 2y 3x - 2y = 10......(ii)সমীকরণ (i) ও (ii)-কে যথাক্রমে 2 ও 1 দ্বারা গুণ করে পাই 4x - 2y = 16 3x - 2y = 10 (-) (+) (-) (বিয়োগ করে) x = 6সমীকরণ: (i)-এ x = 6 বসিয়ে পাই, 2.6 - y = 8বা, 12 - y = 8বা, -y = 8 - 12বা, -y = - 4y = 4নির্ণেয় মান: x = 6 y = 4.Ans : x = 6 y = 4.কার্তেসীয় গুণজ:দুটি সেটের প্রতিটি থেকে একটি করে উপাদান নিয়ে গঠিত সব ক্রমজোড়ের সেটকে কার্তেসীয় গুণজ বলে। অর্থাৎ, যদি A ও B দুটি সেট হয়, তবে A সেটের যেকোনো উপাদানকে প্রথম স্থানে এবং B সেটের যেকোনো উপাদানকে দ্বিতীয় স্থানে বসিয়ে সৃষ্ট ক্রমজোড়ের সেটকে A ও B-এর কার্তেসীয় গুণজ বলে এবং একে A  B আকারে লেখা হয়। একে পড়া হয় A ক্রস B।যদি একটি উদাহরণ দিয়ে বোঝানো যায়, তবে বিষয়টি তোমাদের কাছে আরেকটু সহজ মনে হবে। যেমন:A = {x, y, z} এবং B = {p, q} হলে, A ও B-এর কার্তেসীয় গুণজ— A  B = {x, y, z}  {p, q}={(x, p) (x, q), (y, p), (y, q), (z, p), (z, q)এখানে, (x, p), (y, p), (z, p) ইত্যাদি একেকটি ক্রমজোড়।প্রশ্ন: যদি A = {a, b, c), B = {p, q} হয়, তবে AB এবং BA নির্ণয় করো। সমাধান: দেওয়া আছে, A = {a, b, c} B = {p, q} A  B = {a, b, c}  {p, q} = {(a, p), (a, q), (b, p), (b, q), (c, p), (c, q)}B  A = {p, q}  {a, b, c} = {p, a), (p, b), (p, c), (q, a), (q, b), (q, c)}.