গণিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৩প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছ। আজ পাটিগণিত অংশে পরিমাপ (অধ্যায় তিন) নিয়ে কিছু প্রাথমিক আলোচনা এবং কিছু গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় তথ্য দিয়ে আলোচনা করব।তৃতীয় অধ্যায়: পরিমাপদৈনন্দিন জীবনে আমাদের বিভিন্ন ধরনের মাপজোখ করতে হয়। দৈর্ঘ্য মাপার জন্য, ওজন মাপার জন্য ও তরল পদার্থের আয়তন বের করার জন্য ভিন্ন ভিন্ন পরিমাপ-পদ্ধতি রয়েছে। গাণিতিক সমস্যার সমাধানে এবং পরীক্ষার সময় অবশ্যই মনে রাখতে হয়—এমন গুরুত্বপূর্ণ কিছু বিষয় এখানে একনজরে উল্লেখ করা হয়েছে। পরীক্ষার আগে এ বিষয়গুলো রিভিশন দিলে নির্ভুলভাবে গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে।প্রয়োজনীয় বিষয়াবলি ১. আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল = (দৈর্ঘ্য  প্রস্থ) বর্গ একক২. বর্গাকারের ক্ষেত্রের ক্ষেত্রফল = (বাহু)২ বর্গ একক৩. ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল = (১/২  ভূমি  উচ্চতা) বর্গ একক৪. আয়তাকার ঘনবস্তুর আয়তন = (দৈর্ঘ্য  প্রস্থ  উচ্চতা) ঘন একক৫. ১ একর = ৪০৪৬.৮৬ বর্গমিটার (প্রায়)৬. ১ কিলোমিটার = ১০০০ মিটার ৭. ১ মিটার = ১০০ সেন্টিমিটার = ৩৯.৩৭ ইঞ্চি৮. ১ কিলোগ্রাম = ১০০০ গ্রাম ৯. ১ কুইন্টাইল = ১০০ কিলোগ্রাম১০. ১ মেট্রিক টন = ১০০০ কিলোগ্রাম ১১. ১ লিটার = ১০০০ ঘন সেন্টিমিটার১২. ১ লিটার বিশুদ্ধ পানির ওজন ১ কিলোগ্রাম১৩. ৪০ সেলসিয়াস তাপমাত্রায়, ১ ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন ১ গ্রাম ১৪. ১ সেন্টিমিটার = ১০ মিলিমিটার১৫. ১ ঘন সেন্টিমিটার = ১ মিলিলিটার।