গণিত
অনুশীলনী ৮(ক)প্রিয় শিক্ষার্থী, গণিত বিষয়ের ওপর আলোচনায় আজ রয়েছে দশমিক ভগ্নাংশের গুণসংক্রান্ত অনুশীলনী ৮(ক)। এই অনুশীলনীতে রয়েছে:# দশমিক ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ# পূর্ণ সংখ্যাকে দশমিক ভগ্নাংশ দিয়ে গুণ# দশমিক ভগ্নাংশকে ১০, ১০০ দিয়ে গুণ# দশমিক ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশ দিয়ে গুণদশমিক ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করার নিয়ম:সাধারণত দশমিক ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করার সময় সাধারণ গুণের নিয়মই অনুসরণ করা হয়। তবে গুণফলের ক্ষেত্রে গুণ্যে (অর্থাৎ যে সংখ্যাকে গুণ করা হয়) দশমিক বিন্দুর ডানে যতটি অঙ্ক থাকে গুণফলের ডান দিক থেকে ঠিক ততটি অঙ্কের পূর্বে দশমিক বিন্দু বসাতে হয়। যেমন- ২৪.৩৫ কে ১২ দিয়ে গুণ করতে বলা হলো। এই ক্ষেত্রে সমাধানটি হবে—প্রশ্ন: ২৪.৩৫১২সমাধান: এখানে, ২৪৩৫ ১২ ৪৮৭০ ২৪৩৫০ ২৯২২০ ২৪.৩৫ ১২ = ২৯২.২০ = ২৯২.২লক্ষ করো: এখানে গুণ করার সময় গুণ্য দশমিক ভগ্নাংশ ২৪.৩৫ কে সাধারণ সংখ্যা (পূর্ণ সংখ্যা) ২৪৩৫ লিখে সাধারণ গুণের মতোই পূর্ণ সংখ্যা ১২ দিয়ে গুণ করা হয়েছে। তারপর মূল সমাধানে গুণফল লেখার সময় গুণ্যের দশমিক বিন্দুর ডানে দুটি অঙ্ক থাকায় গুণফলের ডান দিক থেকে দুটি অঙ্কের পূর্বে দশমিক বিন্দু বসানো হয়েছে। গুণফলে দশমিক সংখ্যার সর্বডানে একটি শূন্য থাকায় তা বাদ দেওয়া হয়েছে। এতে গুণফলের কোনো পরিবর্তন হয় না।পূর্ণ সংখ্যাকে দশমিক ভগ্নাংশ দিয়ে গুণ করার নিয়মপূর্ণ সংখ্যাকে দশমিক ভগ্নাংশ দিয়ে গুণ করার ক্ষেত্রেও পূর্বে উল্লিখিত নিয়ম অনুসরণ করা হয়। যেমন: ৩৫২.২১৫ = কত?সমাধান: ৩৫ ২.২১৫ = ২.২১৫ ৩৫ এখন, ২২১৫৩৫ ১১০৭৫ ৬৬৪৫০ ৭৭৫২৫ ৩৫ ২.২১৫ = ৭৭.৫২৫দশমিক ভগ্নাংশকে ১০, ১০০ দিয়ে গুণ করার নিয়ম:দশমিক ভগ্নাংশকে ১০, ১০০ দিয়ে গুণ করার ক্ষেত্রে গুণকের ১-এর ডানে যতগুলো শূন্য ‘০’ থাকে গুণ্যের দশমিক বিন্দু তত ঘর ডানে সরালেই গুণফল পাওয়া যায়। যেমন- উদাহরণ: (১) ৬.৩২ ১০০ = ৬৩২উদাহরণ: (২) ৩৮.০০৫ ১০ = ৩৮০.০৫উদাহরণ: (৩) ০.০০০৩ ১০০০ =০.৩এখানে লক্ষ করো, উদাহরণ ১-এ ৬.৩২ কে ১০০ দিয়ে গুণ করার সময় দেখা গেল গুণকের ১-এর ডানে দুইটি ‘০’ রয়েছে। তাই গুণফল লেখার সময় গুণ্য ৬.৩২-এর দশমিক বিন্দুটি দুই ঘর ডানে সরিয়ে ৬৩২ পাওয়া গেল। অর্থাৎ ৬.৩২ কে ১০০ দিয়ে গুণ করলে গুণফল হবে ৬৩২। একইভাবে উদাহরণ ২ ও ৩-এর সমাধান করা হয়েছে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল