গণিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুশীলনী-৩  প্রিয় শিক্ষার্থীরা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গণিত বিষয়ের ওপর আজকের আলোচনা। গত কয়েক পর্বে গণিত বিষয়ের বিভিন্ন সমস্যা সমাধানে গণিতের মৌলিক চার নিয়ম: যোগ, বিয়োগ, গুণ ও ভাগসংক্রান্ত বিভিন্ন সমস্যা ভিন্ন ভিন্ন ভাবে আলোচনা করা হয়েছে। আজ রয়েছে ‘প্রাথমিক চার নিয়ম সম্পর্কিত সমস্যাবলি’ শিরোনাম যুক্ত তৃতীয় অধ্যায়। এসো তাহলে, এবার অনুশীলনী-৩-এর কয়েকটি সমস্যার সমাধান সম্পর্কে আলোচনা করা যাক। প্রশ্ন: ১২ ডজন খাতার দাম ২৩০৪ টাকা। আটটি খাতার দাম কত?এই সমস্যাটির সমাধান করতে গিয়ে আমরা অনেকে যা করে থাকি:১২ ডজন=১২–১২টি =১৪৪টি১৪৪টির দাম ২৩০৪ টাকা ১ ” ” ২৩০৪ ” ১৪৪ ৮ ” ” ২৩০৪–৮ ” = ১২৮ টাকা ১৪৪ উত্তর: ১২৮ টাকা। লক্ষ করো: এই সমাধানটি সম্পূর্ণ ঐকিক নিয়মের সাহায্যে করা হয়েছে। যেহেতু ঐকিক নিয়ম সম্পর্কে আমরা এখনো (অর্থাৎ এই অনুশীলনী আসা পর্যন্ত) কোনো ধারণা লাভ করিনি। কাজেই আমাদের জানা ও শেখা প্রাথমিক চার নিয়মের আলোকেই এই সমাধান করা উত্তম। এবার এসো, এই সমস্যাটির আদর্শ সমাধান কেমন হতে পারে তা দেখা যাক।প্রশ্ন: ১২ ডজন খাতার দাম ২৩০৪ টাকা। ৮টি খাতার দাম কত?সমাধান: ১ ডজন=১২টি ১২ ডজন = (১২–১২) টি =১৪৪ টিএখানে, ১৪৪টি খাতার দাম ২৩০৪ টাকা ১টি খাতার দাম (২৩০৪—১৪৪) টাকা = ১৬ টাকা। এখন, ১টি খাতার দাম ১৬ টাকা ৮টি খাতার দাম (১৬–৮)টাকা =১২৮ টাকা। উত্তর: ১২৮ টাকা।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল রাফ১৪৪)২৩০৪(১৬ ১৪৪ ৮৬৪ ৮৬৪ ০