গণিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপ্রিয় শিক্ষার্থীরা, অধ্যায়-৮ থেকে ‘বজ্রগুণন’ পদ্ধতিতে সমাধান নির্ণয়ের নিয়ম ও গাণিতিক সমস্যার সমাধান করব।বজ্রগুণন পদ্ধতি: সমানুপাতের আকারে প্রকাশিত সূত্রকে বজ্রগুণন সূত্র বলে এবং এ সূত্রের প্রয়োগকে বজ্রগুণন সূত্র বলে এবং এ সূত্রের প্রয়োগকে বজ্রগুণন পদ্ধতি বলা হয়।বজ্রগুণন সূত্র:a1x+b1y+c1=0এবং a2x+b2y+c2 =0 } আকারে প্রকাশিত সমীকরণজোটের সমাধান নির্ণয়ে বজ্রগুণন সূত্রটি হলো: বজ্রগুণন সূত্র প্রয়োগ করার কৌশল:(১) x বিশিষ্ট ভগ্নাংশের হর নির্ণয়: x বিশিষ্ট ভগ্নাংশটির হরে শুধু y ও ধ্রুবক রাশির সহগ নিয়ে আড়াআড়ি গুণ করতে হয়।a1x+b1y+c1 = 0a2x+b2y+c2 = 0আড়াআড়ি গুণনটি তির চিহ্ন দ্বারা বুঝানো হলো। নিচের দিকের তির চিহ্ন বরাবর সহগদ্বয় গুণ করে প্রাপ্ত গুণফলের পরে ‘—’ চিহ্ন দিয়ে ওপরের দিকের তির চিহ্ন বরাবর সহগদ্বয়ের গুণফল নিয়ে প্রাপ্ত রাশিটিই হবে x বিশিষ্ট ভগ্নাংশটির হর। অর্থাৎ (২) y বিশিষ্ট ভগ্নাংশের হর নির্ণয়: y বিশিষ্ট ভগ্নাংশটির হরে শুধু x ও ধ্রুবক রাশির সহগ নিয়ে আড়াআড়ি গুণ করতে হয়।a1x+b1y+c1= 0a2x+b2y+c2 = 0নিচের দিকের তির চিহ্ন বরাবর সহগদ্বয় গুণ করে প্রাপ্ত গুণফলের পরে ‘—’ চিহ্ন দিয়ে ওপরের দিকের তির চিহ্ন বরাবর সহগদ্বয়ের গুণফল নিয়ে প্রাপ্ত রাশিটিই হবে y বিশিষ্ট ভগ্নাংশটির হর অর্থাৎ (৩) 1 বিশিষ্ট ভগ্নাংশের হর নির্ণয়: 1 বিশিষ্ট ভগ্নাংশটির হরে শুধু x ও y-এর সহগ নিয়ে আড়াআড়ি গুণ করতে হয়।a1x+b1y+c1= 0a2x+b2y+c2 = 0নিচের দিকের তির চিহ্ন বরাবর সহগদ্বয় গুণ করে প্রাপ্ত গুণফলের পরে ‘—’ চিহ্ন দিয়ে ওপরের দিকের তির চিহ্ন বরাবর সহগদ্বয়ের গুণফল নিয়ে প্রাপ্ত রাশিটিই হবে 1 বিশিষ্ট ভগ্নাংশটির হর, অর্থাৎ বি.দ্র.: প্রদত্ত সমীকরণ জোটে xও y-এর সহগ না থাকালে এদের সহগ 1 ধরে নিতে হয়। আবার ধ্রুবক রাশিদ্বয়ের যেকোনোটি (C1 বা C2) না থাকলে এদেরকে শূন্য (0) ধরে নিতে হয়।