গণিত
জ্যামিতি প্রিয় শিক্ষার্থীরা, আজ গণিত বইয়ের জ্যামিতি অংশ থেকে প্রয়োজনীয় সংজ্ঞা নিয়ে আলোচনা করছি। সূক্ষ্মকোণী ত্রিভুজ: যে ত্রিভুজের তিনটি কোণের প্রত্যেকটিই সূক্ষ্মকোণ বা ৯০০ অপেক্ষা কম তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। বিকল্প সংজ্ঞা: সূক্ষ্মকোণী ত্রিভুজ: যে ত্রিভুজের প্রত্যেকটি কোণ সূক্ষ্মকোণ, তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে।চিত্র: সূক্ষ্মকোণী ত্রিভুজচিত্রে কখগ একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ। কখ, খগ ও গক এর তিনটি বাহু। এখানে কখগ, খগক ও গকখ প্রত্যেকটি সূক্ষ্মকোণ। অর্থাৎ ৯০ ডিগ্রি অপেক্ষা কম। কাজেই কখগ একটি সূক্ষ্মকোণীত্রিভূজ।চতুর্ভুজ: চারটি রেখাংশ দিয়ে সীমাবদ্ধ সরলরৈখিক ক্ষেত্রের সীমারেখাকে চতুর্ভুজ বলে।বিকল্প সংজ্ঞাচতুর্ভুজ: চারটি রেখাংশ দিয়ে আবদ্ধ চিত্রকে চতুর্ভুজ বলে।চিত্র: চতুর্ভূজচিত্রে কখগঘ একটি চতুর্ভুজ। কগ ও খঘ এর দুটি কর্ণ এবং কখ, খগ, গঘ ও ঘক এর চারটি বাহু। চতুর্ভুজের চার কোণের পরিমাপের যোগফল ৩৬০০।সামান্তরিক: যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল এবং বিপরীত কোণগুলো সমান, তাকে সামান্তরিক বলে।চিত্র: সামান্তরিকচিত্রে কখগঘ একটি সামান্তরিক। এখানে, কখ বাহু ও গঘ বাহু পরস্পর সমান্তরাল এবং কঘ বাহু ও খগ বহু পরস্পর সমান্তরাল। এর কখগ = গঘক এবং ঘকখ = খগঘ।আয়ত: যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল এবং প্রতিটি কোণ সমকোণ, তাকে আয়ত বলে।চিত্র: আয়তচিত্রে কখগঘ একটি আয়ত। কগ ও খঘ এর দুটি কর্ণ। কর্ণ দুটি পরস্পর সমান। এখানে কখ বাহু গঘ বাহুর সমান এবং কঘ বাহু খগ বাহুর সমান। এর ঘকখ = কখগ = খগঘ = গঘক = ৯০০ বা এক সমকোণ।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল