গণিত
শিক্ষক (প্রা.), আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকাজ্যামিতি প্রিয় শিক্ষার্থীরা, আজ গণিত বইয়ের জ্যামিতি অংশ থেকে প্রয়োজনীয় সংজ্ঞা নিয়ে আলোচনা করছি। ব্যাস: বৃত্তের যেকোনো দুটি বিন্দুর সংযোজক সরলরেখা কেন্দ্রগামী হলে তাকে বৃত্তের ব্যাস বলে।চিত্রে ম কেন্দ্রবিশিষ্ট পকচ একটি বৃত্ত। পকচ বৃত্তের ক বিন্দু থেকে কেন্দ্র ম-এর ভেতর দিয়ে চ বিন্দুর সংযোজক সরলরেখা কচ। সুতরাং, কচ হলো বৃত্তের ব্যাস।ব্যাসার্ধ: বৃত্তের যেকোনো বিন্দু থেকে কেন্দ্র পর্যন্ত রেখার দূরত্বকে বৃত্তের ব্যাসার্ধ বলে।চিত্রে ম কেন্দ্রবিশিষ্ট কখগ একটি বৃত্ত। এর গ বিন্দু থেকে কেন্দ্র ম বিন্দুর সংযোজক রেখা গম। সুতরাং, গম হলো বৃত্তের ব্যাসার্ধ।পরিধি: বৃত্তের দৈর্ঘ্যকে এর পরিধি বলে।চিত্রে চ কেন্দ্রবিশিস্ট কখগ একটি বৃত্ত। কগখক হলো ওই বৃত্তের পরিধি।জ্যা: বৃত্তের যেকোনো দুটি বিন্দুর সংযোজক রেখাংশকে বৃত্তের জ্যা বলে।চিত্রে ম কেন্দ্রবিশিষ্ট কখগ একটি বৃত্ত। এর যেকোনো দুটি বিন্দু খ ও চ। খ ও চ-এর সংযোজক রেখাংশ খচ। সুতরাং, খচ হলো কখগ বৃত্তের জ্যা।