গণিত
সংক্ষেপে উত্তর অংশ-৫প্রিয় শিক্ষার্থী, গণিত বিষয়ে নতুন সিলেবাস অনুযায়ী ২ নং প্রশ্ন থাকবে সংক্ষেপে উত্তর দাও এর ওপর। প্রশ্ন থাকবে ১০টি, নম্বর থাকবে ১ করে। সবগুলো প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্ন: বন্ধনী প্রতীকগুলো লেখো।উত্তর: বন্ধনী প্রতীকগুলো হলো: ( ) { } [ ]প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনীপ্রশ্ন: অক্ষরপ্রতীক বা বিশেষপ্রতীক কখন ব্যবহার করা হয়?উত্তর: অজানা সংখ্যা নির্দেশ করতে বিশেষপ্রতীক বা অক্ষরপ্রতীক ব্যবহার করা হয়।প্রশ্ন: খোলা বাক্য কাকে বলে?উত্তর: বিশেষপ্রতীক বা অক্ষরপ্রতীক-সংবলিত গাণিতিক বাক্যকে খোলা বাক্য বলা হয়।প্রশ্ন: সংখ্যারাশি কী?উত্তর: কতিপয় সংখ্যাকে প্রক্রিয়া চিহ্ন এবং প্রয়োজনে বন্ধনী দ্বারা যুক্ত করলে একটি সংখ্যারাশি তৈরি হয়। যেমন— (৩৬৪)৫-৭প্রশ্ন: বন্ধনীপ্রতীক ব্যবহার করে নির্দেশিত সংখ্যাটি গঠন করো: ৭২ কে ৮ দিয়ে ভাগ করে ভাগফল কে ৩ দিয়ে গুণ।উত্তর: অভীষ্ঠ সংখ্যা রাশি: (৭২৮)৩প্রশ্ন: প্রতীকের সাহায্যে প্রকাশ করো: তিন লক্ষ ত্রিশ।উত্তর: ৩০০০৩০।প্রশ্ন: পাঁচ কোটি বায়ান্ন লক্ষ সত্তর হাজার সাত শ সাত।উত্তর: ৫৫২৭০৭০৭।প্রশ্ন: দুটি ভগ্নাংশের হর একই হলে কোন ভগ্নাংশটি বড়? উত্তর: হর একই হলে যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটি বড়। প্রশ্ন: ‘ঊর্ধ্বক্রমে সাজানো’ বলতে কী বোঝ? উত্তর: ছোট থেকে বড় ক্রমে ভগ্নাংশ পরপর লিখে সাজানোকে ‘উর্ধ্বক্রমে সাজানো’ বলা হয়।প্রশ্ন: দুটি ভগ্নাংশের লব একই হলে কোন ভগ্নাংশটি বড়? উত্তর: লব একই হলে যে ভগ্নাংশের হর ছোট সেই ভগ্নাংশটি বড়।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল