গণিত
প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য রয়েছে অধ্যায়-৮ থেকে একটি গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধান।প্রশ্ন: পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি y বছর এবং অন্তর 22 বছর। 12 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে। y এর মান কত? পুত্রের বর্তমান বয়স কত?সমাধান:মনে করি, পুত্রের বর্তমান বয়স = p বছর পিতার বর্তমান বয়স = (y-p) বছরপ্রথম শর্তানুসারে, (y-p)-p = 22 বা, y-p-p = 22 বা, y-2p = 22 y = 22+2p.........(i) 12 বছর পর পুত্রের বয়স হবে = (p+12) বছর 12 ” ” পিতার বয়স হবে = {(y-p)+12} বছরদ্বিতীয় শর্তানুসারে, {(y-p)+12} = 2 (p+12) বা, y-p+12 = 2p+24 বা, 22+2p-p+12 = 2p+24 [সমীকরণ (i)-এ y = 22+2p] বা, p+34 = 2p+24 বা, p-2p = 24-34 বা, -p = -10 p = 10সুতরাং পুত্রের বর্তমান বয়স = 10 বছরসমীকরণ (i)-এ p = 10 বসিয়ে পাই, y = 22+2.10 বা, y = 22+20 y = 42 y = 42 এবং পুত্রের বর্তমান বয়স = 10 বছরAns: y = 42 এবং পুত্রের বর্তমান বয়স 10 বছর।