গণিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুশীলনী ১০(খ)
প্রিয় শিক্ষার্থী, গণিত বিষয়ে আজকের আলোচনায় রয়েছে অনুশীলনী ১০(খ)। এই অনুশীলনীর সমস্যাগুলো সমাধানের জন্য আমাদের জানা দরকার।

১। আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল = (দৈর্ঘ্য  প্রস্থ) বর্গ একক
২। আয়াতাকার ক্ষেত্রের দৈর্ঘ্য = ক্ষেত্রফল  প্রস্থ
৩। আয়তাকার ক্ষেত্রের প্রস্থ = ক্ষেত্রফল দৈর্ঘ্য
৪। বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল = (দৈর্ঘ্য)২
৫। ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল = ( ভূমি  উচ্চতা)
৬। ত্রিভুজাকার ক্ষেত্রের ভূমি = ২  ক্ষেত্রফল উচ্চতা
৭। ত্রিভুজাকার ক্ষেত্রের উচ্চতা = ২  ক্ষেত্রফল ভূমি

এবার এসো, অনুশীলনী ১০(খ)-এর কয়েকটি গুরুত্বপূর্ণ সমস্যার আদর্শ সমাধান দেখা যাক।

প্রশ্ন: একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল ১০৮০০ বর্গ মিটার এবং প্রস্থ ৪০ মিটার। দৈর্ঘ্য কত?
সমাধান: দেওয়া আছে,
আয়তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল ১০৮০০ বর্গমিটার
প্রস্থ ৪০ মিটার
দৈর্ঘ্য নির্ণয় করতে হবে।
আমরা জানি,
আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল = দৈর্ঘ্য  প্রস্থ
 দৈর্ঘ্য = ক্ষেত্রফল প্রস্থ
= ১০৮০০ বর্গমিটার ৪০ মিটার
= (১০৮০০ ৪০) মিটার
= ২৭০ মিটার
অতএব, নির্ণেয় দৈর্ঘ্য ২৭০ মিটার।
প্রশ্ন: একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল ৬৭৮৪ বর্গ সে.মি.। দৈর্ঘ্য ১২৮ সে.মি. হলে প্রস্থ কত?
সমাধান: দেওয়া আছে,
আয়তাকার বাগানটির ক্ষেত্রফল ৬৭৮৪ বর্গ সে.মি.
দৈর্ঘ্য ১২৮ সে.মি.
প্রস্থ নির্ণয় করতে হবে।
আমরা জানি,
আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল = দৈর্ঘ্য  প্রস্থ
 প্রস্থ = ক্ষেত্রফল দৈর্ঘ্য
= (৬৭৮৪ ১২৮) সে.মি.
= ৫৩ সে.মি.
অতএব, নির্ণেয় প্রস্থ ৫৩ সেন্টিমিটার।

প্রশ্ন: একটি ত্রিভুজাকার ক্ষেত্রের ভূমির পরিমাপ ৫৬ মিটার এবং উচ্চতা ২৪ মিটার। ক্ষেত্রফল কত?
সমাধান: দেওয়া আছে,
ত্রিভুজাকার ক্ষেত্রটির ভূমির পরিমাপ ৫৬ মিটার
উচ্চতা ২৪ মিটার
ক্ষেত্রফল নির্ণয় করতে হবে।
আমরা জানি,
ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল = (ভূমি  উচ্চতা)
 নির্ণেয় ক্ষেত্রফল = (৫৬  ২৪) বর্গমিটার
৬৭২
= ১  ১৩৪৪ বর্গমিটার
২
১
= ৬৭২ বর্গমিটার
অতএব, নির্ণেয় ক্ষেত্রফল ৬৭২ বর্গমিটার।
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
দীদার চৌধুরী, সিনিয়র শিক্ষক
আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা