অনুশীলনী ১০(খ)
প্রিয় শিক্ষার্থী, গণিত বিষয়ে আজকের আলোচনায় রয়েছে অনুশীলনী ১০(খ)।
প্রশ্ন: একটি ত্রিভুজাকার জমির ক্ষেত্রফল ১৭,০৮৮ বর্গমিটার। ভূমির পরিমাপ ২০০ মিটার হলে উচ্চতা কত?
সমাধান: দেওয়া আছে,
ত্রিভুজাকার জমির ক্ষেত্রফল ১৭০৮৮ বর্গমিটার
ভূমির পরিমাপ ২০০ মিটার
উচ্চতা নির্ণয় করতে হবে।
আমরা জানি,
ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল = (ভূমি ´ উচ্চতা)
উচ্চতা = (২ ´ ক্ষেত্রফল) ¸ ভূমি
= (২ ´ ১৭০৮৮) বর্গমিটার ¸ ২০০ মিটার
= ৩৪১৭৬ বর্গমিটার ¸ ২০০ মিটার
= ১৭০.৮৮ মিটার
অতএব, ত্রিভুজাকার জমিটির উচ্চতা ১৭০.৮৮ মিটার।
প্রশ্ন: একটি ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল ২৫২ বর্গমিটার এবং উচ্চতা ২৮ মিটার। ভূমির পরিমাপ কত?
সমাধান: দেওয়া আছে,
একটি ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল ২৫২ বর্গমিটার
উচ্চতা ২৮ মিটার
ভূমির পরিমাপ নির্ণয় করতে হবে।
আমরা জানি,
ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল = (ভূমি ´ উচ্চতা)
ভূমি = (২ ´ ক্ষেত্রফল) ¸ উচ্চতা
= (২ ´ ২৫২) বর্গমিটার ¸ ২৮ মিটার
= (৫০৪ ¸ ২৮) মিটার = ১৮ মিটার
অতএব, ভূমির পরিমাপ ১৮ মিটার।
প্রশ্ন: একটি ত্রিভুজাকার জমির ভূমির পরিমাপ ৫৬০ মিটার এবং উচ্চতা ৩০০ মিটার। এর ক্ষেত্রফল হেক্টরে প্রকাশ করো।
সমাধান: দেওয়া আছে,
ত্রিভুজাকার জমিটির ভূমির পরিমাপ ৫৬০ মিটার
উচ্চতা ৩০০ মিটার
ক্ষেত্রফল নির্ণয় করে তা হেক্টরে প্রকাশ করতে হবে।
আমরা জানি,
ত্রিভুজাকার জমির ক্ষেত্রফল
= (ভূমি ( উচ্চতা)
ক্ষেত্রফল = (৫৬০ ( ৩০০) বর্গমিটার
= ( ১৬৮০০০ বর্গমিটার
= বর্গমিটার
= ৮৪০০০ বর্গমিটার
এখন, ১০০০০ বর্গমিটার = ১ হেক্টর
( ১ ” = হেক্টর
( ৮৪০০০ ” = হেক্টর
= হেক্টর
= ৮.৪০০০ হেক্টর
= ৮.৪ হেক্টর
অতএব, নির্ণেয় ক্ষেত্রফল ৮.৪ হেক্টর।
দীদার চৌধুরী, সিনিয়র শিক্ষক
আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা