গণিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় জেএসসি পরীক্ষার্থী, গণিতের সৃজনশীল বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-২
# কামাল সাহেব একটি ঋণদান সংস্থা থেকে বার্ষিক ৮% চক্রবৃদ্ধি মুনাফায় ৫০,০০০ টাকা ঋণ নিলেন। প্রতিবছর শেষে তিনি ১২০০০ টাকা পরিশোধ করেন।
ওপরের তথ্যের আলোকে নিচের (৩২ ও ৩৩) নম্বর প্রশ্নের উত্তর দাও:
৩২। ৫০,০০০ টাকার ৮% = কত?
ক. ৫০০০ টাকা
খ. ৪০০০ টাকা
গ. ৩০০০ টাকা ঘ. ২০০ টাকা
৩৩। প্রথম কিস্তি পরিশোধের পর তাঁর আর কত টাকা ঋণ থাকবে?
ক. ৩০০০০ টাকা
খ. ৩২০০০ টাকা
গ. ৩৩৩৬০ টাকা
ঘ. ৩৪১২০ টাকা।

অধ্যায়-৩
৩৪। পরিমাপের আন্তর্জাতিক পদ্ধতির প্রবর্তন হয় কোন শতাব্দীতে?
ক. ষষ্ঠদশ খ. সপ্তদশ
গ. অষ্টাদশ ঘ. ঊনবিংশ
৩৫। ১ একক দৈর্ঘ্যের বাহুবিশিষ্ট একটি বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত?
ক. ১ একক খ. ১ বর্গ একক
গ. ২ একক ঘ. ২ বর্গ একক
৩৬। ৬ মি. ৮ ডেসি মি. ৭ সেমি. = কত মিমি.?
ক. ৬৮৭ মিমি.
খ. ৬০৮৭ মিমি.
গ. ৬৮৭০ মিমি.
ঘ. ৬৮৭০০ মিমি.
৩৭। ল্যাটিন ভাষায় মিলি অর্থ কী?
ক. দশমাংশ খ. শতাংশ
গ. সহস্রাংশ ঘ. অযুতাংশ।

# সঠিক উত্তরসহ বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরে টিক দাও
৩২ ক খ গ ঘ
৩৩ ক খ গ ঘ
৩৪ ক খ গ ঘ
৩৫ ক খ গ ঘ
৩৬ ক খ গ ঘ
৩৭ ক খ গ ঘ

গতকালের সঠিক উত্তর:
২৪. গ ২৫. ঘ ২৬. ঘ ২৭. খ ২৮. ক ২৯. ঘ ৩০. গ ৩১. ক।
রতন কান্তি মণ্ডল
মাস্টার ট্রেইনার,
সহকারী শিক্ষক, উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ঢাকা