গণিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় জেএসসি পরীক্ষার্থী, গণিতের সৃজনশীল বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

৪৫। একটি খেলনা গাড়ির চাকার পরিধি ৫.২৫ সেন্টিমিটার। ৪২ মিটার পথ যেতে চাকাটি কতবার ঘুরবে?

ক. ৮০ বার খ. ৮০০ বার

গ. ৮০০০ বার

ঘ. ৮০০০০ বার

৪৬। একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ভূমি ২৪ মিটার এবং উচ্চতা ১৫ মিটার ৫০ সেমি। হলে, এর ক্ষেত্রফল কত?

ক. ৩৭২ বর্গমিটার         

খ. ১৬৪ বর্গমিটার

গ. ১৪৬ বর্গমিটার                         ঘ. ৩৭.৫০ বর্গমিটার

৪৭। একটি বর্গাকার ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ১৫ মিটার হলে, এর ক্ষেত্রফল কত?

ক. ২২৫ মিটার                            খ. ২২৫ বর্গমিটার

গ. ২২৫ ঘনমিটার        

ঘ. ২২৫০০ বর্গ সেমি।

৪৮। একটি চৌবাচ্চার দৈর্ঘ্য ২.৫৬ মিটার এবং প্রস্থ ১.২৫ মিটার হলে তলার ক্ষেত্রফল—

i. ৩২০০০ বর্গ সেমি।

ii. ৩২০ বর্গমিটার

iii. ৩২ বর্গমিটার

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii             খ. ii ও iii

গ. i ও iii          ঘ. i, ii ও iii

৪৯। তোমার স্কুলের প্রতিটি বেঞ্চের দৈর্ঘ্য প্রস্থের ৮ গুণ। প্রস্থ ৯ ইঞ্চি হলে বেঞ্চের দৈর্ঘ্য কত গজ?

ক. ৪ গজ খ. ৩ গজ

গ. ২ গজ ঘ. ১ গজ

৫০। একটি বর্গাকার ক্ষেত্রের পরিসীমা ৩৬ মিটার হলে, এর ক্ষেত্রফল কত?

ক. ৬ বর্গমিটার                             খ. ৯ বর্গমিটার

গ. ১৮ বর্গমিটার                           ঘ. ৮১ বর্গমিটার।

# সঠিক উত্তরসহ বাকি অংশ ছাপা হবে আগামীকাল

সঠিক উত্তরে টিক দাও

৪৫       ক         খ            গ            ঘ

৪৬       ক         খ            গ            ঘ

৪৭       ক         খ            গ            ঘ

৪৮       ক         খ            গ            ঘ

৪৯       ক         খ            গ            ঘ

৫০       ক         খ            গ            ঘ

গতকালের সঠিক উত্তর:

৩৮.ক ৩৯.খ ৪০.গ ৪১.ঘ ৪২.খ ৪৩.ঘ ৪৪.ক।

মাস্টার ট্রেইনার, সহকারী শিক্ষক, উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ঢাকা