যোগ্যতাভিত্তিক প্রশ্ন: গড়
প্রিয় শিক্ষার্থী, আজ গণিত বিষয়ের চতুর্থ অধ্যায়ের গড়-এর ওপর যোগ্যতাভিত্তিক সমস্যার সমাধান দেওয়া হলো।
প্রশ্ন: সাতটি সংখ্যার যোগফল ৪০১। প্রথম তিনটি সংখ্যার গড় ৫৬ এবং শেষের তিনটি সংখ্যার গড় ৫৮ হলে—
ক) প্রথম তিনটি সংখ্যার যোগফল কত?
খ) শেষের তিনটি সংখ্যার যোগফল কত?
গ) ছয়টি সংখ্যার যোগফল কত?
ঘ) চতুর্থ সংখ্যাটি কত? ঙ) শেষের তিনটি সংখ্যার যোগফল ও প্রথম তিনটি সংখ্যার যোগফলে পার্থক্য কত?
সমাধান: (ক)
প্রথম ৩টি সংখ্যার গড় = ৫৬
প্রথম ৩টি সংখ্যার যোগফল = ৫৬┤৩ = ১৬৮
(খ)
শেষের ৩টি সংখ্যার গড় = ৫৮
শেষের ৩টি সংখ্যার যোগফল = ৫৮┤৩ = ১৭৪
(গ)
প্রথম ৩টি সংখ্যার যোগফল = ১৬৮
শেষের ৩টি সংখ্যার যোগফল (+) = ১৭৪
৬টি সংখ্যার যোগফল = ৩৪২
(ঘ)
৭টি সংখ্যার যোগফল = ৪০১
৬টি সংখ্যার যোগফল = ৩৪২
চতুর্থ সংখ্যা = ৫৯
(ঙ)
শেষের ৩টি সংখ্যার যোগফল = ১৭৪
প্রথম ৩টি সংখ্যার যোগফল = ১৬৮
পার্থক্য = ৬
প্রশ্ন: এগারোটি সংখ্যার মধ্যে প্রথম ছয়টি সংখ্যার গড় ৮৭ এবং শেষের পাঁচটি সংখ্যার গড় ১৩১ হলে—
ক) প্রথম ছয়টি সংখ্যার যোগফল কত?
খ) শেষের পাঁচটি সংখ্যার যোগফল কত?
গ) এগারোটি সংখ্যার যোগফল কত?
ঘ) সবগুলো সংখ্যার গড় কত? ঙ) এগারোটি সংখ্যার যোগফল, এগারোটি সংখ্যার গড় থেকে কত বেশি?
সমাধান: (ক)
প্রথম ৬টি সংখ্যার গড় = ৮৭
প্রথম ৬টি সংখ্যার যোগফল = ৮৭┤৬ = ৫২২
(খ)
শেষের ৫টি সংখ্যার গড় = ১৩১
শেষের ৫টি সংখ্যার যোগফল = ১৩১┤৫ = ৬৫৫
(গ)
প্রথম ৬টি সংখ্যার যোগফল = ৫২২
শেষের ৫টি সংখ্যার যোগফল = ৬৫৫
১১টি সংখ্যার যোগফল = ১১৭৭
(ঘ)
১১টি সংখ্যার যোগফল = ১১৭৭
১১টি সংখ্যার গড় = ১১৭৭╕১১ = ১০৭
অতএব, সবগুলো সংখ্যার গড় ১০৭
১১)১১৭৭(১০৭
১১
৭
০
৭৭
৭৭
০
(ঙ)
১১টি সংখ্যার যোগফল = ১১৭৭
১১টি সংখ্যার গড় (-) = ১০৭
পার্থক্য = ১০৭০
অতএব, এগারোটি সংখ্যার যোগফল, এগারোটি সংখ্যার গড় থেকে ১০৭০ বেশি।
শিক্ষক, আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা
বাকি অংশ ছাপা হবে আগামীকাল