গণিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগ্যতাভিত্তিক প্রশ্ন: গড়

প্রিয় শিক্ষার্থী, আজ গণিত বিষয়ের চতুর্থ অধ্যায়ের গড়-এর ওপর যোগ্যতাভিত্তিক সমস্যার সমাধান দেওয়া হলো।
প্রশ্ন: কলি, ডলি, পলি, মলি ও লিলির উচ্চতা যথাক্রমে ১২৩ সে.মি., ১৩১ সে.মি., ১৩৫ সে.মি., ১২৬ সে.মি. এবং ১৩০ সে.মি. হলে—
ক) মলি ও লিলির মোট উচ্চতা কত?
খ) কলি, ডলি ও পলির মোট উচ্চতা কত?
গ) পলি, মলি ও লিলির মোট উচ্চতা কত?
ঘ) ডলি, পলি, মলি ও লিলির মোট উচ্চতা কত?
ঙ) ৫ জনের গড় উচ্চতা কত?
(ক)
মলির উচ্চতা = ১২৬ সে.মি.
লিলির উচ্চতা = ১৩০ সে.মি.
অতএব মলি ও লিলির মোট উচ্চতা = ২৫৬ সে.মি.
(খ)
কলি, ডলি ও পলির মোট উচ্চতা = (১২৩+১৩১+১৩৫) সে.মি.
= ৩৮৯ সে.মি.
(গ)
পলি, মলি ও লিলির মোট বয়স = (১৩৫+১২৬+১৩০) সে.মি.
= ৩৯১ সে.মি.
(ঘ)
ডলি, পলি, মলি ও লিলির মোট উচ্চতা
= (১৩১+১৩৫+১২৬+১৩০) সে.মি.
= ৫২২ সে.মি.
(ঙ)
৫ জনের মোট উচ্চতা
= (১২৩+১৩১+১৩৫+১২৬+১৩০) সে,মি.
= ৬৪৫ সে.মি.
৫ জনের গড় উচ্চতা = ৬৪৫U৫ সে.মি.
= ১২৯ সে.মি.
অতএব, তাদের গড় উচ্চতা ১২৯ সে.মি.।
প্রশ্ন: একটি ইউনিয়নের পাঁচটি গ্রামের জনসংখ্যা যথাক্রমে ১৩৩০, ১৮৬৯, ২১৮৯, ২৫১২ এবং ২৯৪০।
ক) ১ম দুইটি গ্রামের মোট জনসংখ্যা কত?
খ) ১ম তিনটি গ্রামের গড় জনসংখ্যা কত?
গ) ১ম চারটি গ্রামের মোট জনসংখ্যা কত?
ঘ) ১ম চারটি গ্রামের গড় জনসংখ্যা কত?
ঙ) গ্রামগুলোর গড় জনসংখ্যা কত?
(ক)
১ম গ্রামের জনসংখ্যা = ১৩৩০
২য় গ্রামের জনসংখ্যা = ১৮৬৯
প্রথম ২টি গ্রামের মোট জনসংখ্যা = ৩১৯৯
(খ)
প্রথম ২টি গ্রামের মোট জনসংখ্যা = ৩১৯৯
তৃতীয় গ্রামের জনসংখ্যা = ২১৮৯
প্রথম ৩টি গ্রামের মোট জনসংখ্যা = ৫৩৮৮
প্রথম ৩টি গ্রামের গড় জনসংখ্যা = ৫৩৮৮U৩
= ১৭৯৬
(গ)
প্রথম ৩টি গ্রামের মোট জনসংখ্যা = ৫৩৮৮
৪র্থ গ্রামের জনসংখ্যা = ২৫১২
প্রথম ৪টি গ্রামের মোট জনসংখ্যা = ৭৯০০
(ঘ)
প্রথম ৪টি গ্রামের মোট জনসংখ্যা = ৭৯০০
প্রথম ৪টি গ্রামে গড় জনসংখ্যা = ৭৯০০U৪
= ১৯৭৫
(ঙ)
৫টি গ্রামের মোট জনসংখ্যা = (৭৯০০+২৯৪০)
= ১০৮৪০
৫টি গ্রামের গড় জনসংখ্যা = ১০৮৪০U৫
= ২১৬৮।

শিক্ষক, আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা

বাকি অংশ ছাপা হবে আগামীকাল