গণিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৃজনশীল প্রশ্ন: অধ্যায়-৭

প্রিয় পরীক্ষার্থী, আজ গণিতের ৭ম অধ্যায় থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো।

ABC ত্রিভুজে AB = AC = BC. AD, BC-এর ওপর লম্ব।
ক. তথ্যটিকে জ্যামিতিক চিত্রের মাধ্যমে প্রকাশ করো। ২
খ. ত্রিভুজের যেকোনো একটি বাহু ও কোণ নিয়ে রম্বস অঙ্কন করো। (অঙ্কনের চিহ্ন ও বিবরণসহ) ৪
গ. দেখাও যে, B ও C-এর অন্তঃ ও বহিঃসমদ্বিখণ্ডকদ্বয় দ্বারা উৎপন্ন কোণদ্বয়ের সমষ্টি ত্রিভুজের কোণদ্বয়ের সমষ্টির চেয়ে বেশি। (অঙ্কনের চিহ্নসহ) ৪
উত্তর: ক.

.
.

[জেনে রাখো: নির্দেশক চিহ্ন ছাড়া তথ্যটিকে জ্যামিতিক চিত্রের মাধ্যমে প্রকাশ করতে পারলে ১ নম্বর পাবে।]

উত্তর: খ.

.
.

ABC ত্রিভুজের AB বাহু (রম্বসের এক বাহুর দৈর্ঘ্য) ও B কোণ থেকে রম্বসটি আঁকতে হবে।
BE যেকোনো রেখা নিই। BE রেখার B বিন্দুতে AB বাহুর সমান করে BD অংশ কেটে নিই। BD রেখার B বিন্দুতে B কোণের সমান করে DBP কোণ আঁকি। BP থেকে AB বাহুর সমান করে BA অংশ কেটে নিই। এখন A ও D বিন্দুকে কেন্দ্র করে AB বাহুর সমান করে DBA কোণের অভ্যন্তরে দুটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপদ্বয় পরস্পর C বিন্দুতে ছেদ করে। A, C ও D, C যোগ করি।
ABDC রম্বস অঙ্কিত হলো।
[জেনে রাখো: রম্বসের এক বাহু ও কোণ থেকে রম্বস চিহ্নিত ও অঙ্কন করতে পারলে ৩ নম্বর পাবে। ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ও কোণ থেকে রম্বসের বাহু, কোণ চিহ্নিত ও অঙ্কন করতে পারলে ২ নম্বর পাবে। ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ও কোণ থেকে রম্বসের বাহু ও কোণ চিহ্নিত করতে পারলে ১ নম্বর পাবে।]
উত্তর: গ.

.
.

B ও C এর অন্তঃ ও বহিঃসমদ্বিখণ্ডকদ্বয় পরস্পর P ও Q বিন্দুতে ছেদ করে।
hBPC = 180হ্ন – hPBC – hPCB = 180হ্ন – 30হ্ন - 30হ্ন = 120হ্ন
hBQC = 180হ্ন – hQBC – hQCB = 180হ্ন – 30হ্ন - 30হ্ন=120হ্ন
hBPC + hBQC = 120হ্ন + 120হ্ন = 240হ্ন
ABC ত্রিভুজের কোণদ্বয়ের সমষ্টি 180হ্ন
hBPC + hBQC > hA + hB + hC (দেখানো হলো)
[জেনে রাখো: নির্দেশক চিহ্নসহ B ও C-এর অন্তঃ ও বহিঃসমদ্বিখণ্ডকদ্বয় দ্বারা উৎপন্ন কোণদ্বয়ের সমষ্টি বের করতে পারলে ৩ নম্বর পাবে। B ও C-এর অন্তঃ ও বহিঃসমদ্বিখণ্ডকদ্বয় দেখাতে পারলে ২ নম্বর পাবে। B বা C-এর অন্তঃ ও বহিঃসমদ্বিখণ্ডক দেখাতে পারলে ১ নম্বর পাবে।]

শিক্ষাক্রম বিশেষজ্ঞ, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, ঢাকা