জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমীর (নেপ) সর্বশেষ পরিবর্তিত প্রশ্নকাঠামো অনুসারে প্রাথমিক সমাপনী পরীক্ষার ৬টি বিষয়ে থাকবে মোট ৬০০ নম্বর। এর মধ্যে প্রতিটি বিষয়ে ৩৫ নম্বরের যোগ্যতাভিত্তিক প্রশ্ন থাকবে। সে হিসেবে ৬টি বিষয়ে যোগ্যতাভিত্তিক প্রশ্নে থাকবে ২১০ নম্বর আর গতানুগতিক ধারায় ৩৯০ নম্বর। ধারাবাহিকভাবে সব প্রশ্নের নমুনা উত্তর ছাপা শুরু হয়েছে ১ সেপ্টেম্বর থেকে। চলবে আগামী ২৯ নভেম্বর পর্যন্ত। প্রতিটি সমাপনী পরীক্ষার্থীর জন্য লেখাগুলো খুবই দরকারি।
যোগ্যতাভিত্তিক প্রশ্ন: গড়
প্রিয় শিক্ষার্থী, আজ গণিত বিষয়ের চতুর্থ অধ্যায়ের গড়-এর ওপর যোগ্যতাভিত্তিক সমস্যার সমাধান দেওয়া হলো।
প্রশ্ন: আষাঢ় মাসে প্রথম দশ দিনে ঢাকায় দৈনিক গড়ে ২৩ মি.মি., দ্বিতীয় দশ দিনে দৈনিক গড়ে ২৭ মি.মি., তৃতীয় দশ দিনে দৈনিক গড়ে ২৯ মি.মি. এবং মাসের শেষ দিনে ১৬ মি.মি. বৃষ্টিপাত হলো—
ক) প্রথম দশ দিনের বৃষ্টিপাতের যোগফল কত?
খ) দ্বিতীয় ১০ দিনের বৃষ্টিপাতের পরিমাণ কত?
গ) প্রথম ১০ দিন ও দ্বিতীয় ১০ দিনের বৃষ্টিপাতের যোগফল কত?
ঘ) ঐ মাসের ৩০ দিনের গড় বৃষ্টিপাতের পরিমাণ কত?
ঙ) ঐ মাসে দৈনিক গড় বৃষ্টিপাতের পরিমাণ কত?
(ক)
প্রথম ১০ দিনের গড় বৃষ্টিপাত = ২৩ মি.মি.
প্রথম ১০ দিনের বৃষ্টিপাতের যোগফল=২৩┤১০ মি.মি.
= ২৩০ মি.মি.
(খ)
দ্বিতীয় ১০ দিনে গড় বৃষ্টিপাত = ২৭ মি.মি.
দ্বিতীয় ১০ দিনের বৃষ্টিপাতের যোগফল=২৭┤১০ মি.মি.
= ২৭০ মি.মি.
(গ)
প্রথম ১০ দিনের বৃষ্টিপাতের যোগফল = ২৩০ মি.মি.
দ্বিতীয় ১০ দিনের বৃষ্টিপাতের যোগফল = ২৭০ মি.মি.
প্রথম ১০ দিন ও দ্বিতীয় ১০ দিনের বৃষ্টিপাতের যোগফল
= ৫০০ মি.মি.
(ঘ)
৩য় ১০ দিনের গড় বৃষ্টিপাত = ২৯ মি.মি.
৩য় ১০ দিনের বৃষ্টিপাতের যোগফল = (২৯০┤১০) মি.মি.
= ২৯০ মি.মি.
এখন,
প্রথম ১০ দিনের বৃষ্টিপাতের যোগফল = ২৩০ মি.মি.
দ্বিতীয় ১০ দিনের বৃষ্টিপাতের যোগফল = ২৭০ মি.মি.
তৃতীয় ১০ দিনের বৃষ্টিপাতের যোগফল = ২৯০ মি.মি.
৩০ দিনের বৃষ্টিপাতের যোগফল ৭৯০ মি.মি.
(ঙ)
৩০ দিনে বৃষ্টিপাতের যোগফল = ৭৯০ মি.মি.
মাসের শেষ দিনে বৃষ্টিপাত = ১৬ মি.মি.
৩১ দিনের বৃষ্টিপাতের যোগফল = ৮০৬ মি.মি.
৩১ দিনের গড় বৃষ্টিপাত = ৮০৬╕৩১ মি.মি.
= ২৬ মি.মি.
অতএব আষাঢ় মাসের দৈনিক গড় বৃষ্টিপাত ২৬ মি.মি.।
শিক্ষক, আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা