গণিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় জেএসসি পরীক্ষার্থী, গণিতের সৃজনশীল বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
১২৫। একটি রম্বসের—
i. প্রতিটি বাহুই সমান
ii. কর্ণদ্বয় পরস্পর সমান
iii. বিপরীত কোণগুলো পরস্পর সমান
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i , ii ও iii
নিচের তথ্যের আলোকে (১০, ১১ ও ১২) নম্বর প্রশ্নের উত্তর দাও
চিত্রে ABC একটি সমবাহু ত্রিভুজ। D, E, F যথাক্রমে BC, CA, AB বাহুর মধ্যবিন্দু।
১২৬। FDE এর ডিগ্রি পরিমাপ কত?
ক. 30হ্ন খ. 45হ্ন গ. 60হ্ন ঘ. 90হ্ন
১২৭। BDEF চতুর্ভুজের—
i. প্রতিটি বাহুই সমান
ii. কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে iii. বিপরীত কোণগুলো পরস্পর সমান
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i , ii ও iii
১২৮। AFE + EDC = কত ডিগ্রি?
ক. 90হ্ন খ. 120হ্ন
গ. 180হ্ন ঘ. 360হ্ন.
১২৯। কোনো বর্গের একটি বাহুর দৈর্ঘ্য 5 সেমি. হলে এর পরিসীমা কত সেমি.?
ক. 5 সেমি. খ. 10 সেমি.
গ. 20 সেমি. ঘ. 25 সেমি.
# উত্তরসহ বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরে টিক দাও
১২৫ ক খ গ ঘ
১২৬ ক খ গ ঘ
১২৭ ক খ গ ঘ
১২৮ ক খ গ ঘ
১২৯ ক খ গ ঘ

গতকালের সঠিক উত্তর:
১১৮. ক ১১৯. গ ১২০. খ ১২১. গ ১২২. ঘ ১২৩. ঘ ১২৪. ক।
রতন কান্তি মণ্ডল
মাস্টার ট্রেইনার,
সহকারী শিক্ষক, উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ঢাকা