গণিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১

প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের বীজগণিতের প্রথম অধ্যায় থেকে বিভিন্ন ধরনের সেট সম্পর্কে কিছু আলোচনা করব।

n বিভিন্ন ধরনের সেট:

১. সসীম সেট (Finit set)

যে সেটের সদস্যসংখ্যা গণনা করে নির্ধারণ করা যায়, তাকে সসীম সেট বলে। যেমন, A = {1, 3, 5, 7}

২. অসীম সেট (Infinite Set)

যে সেটের সদস্যসংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় না, তাকে অসীম সেট বলে। যেমন, B = {1, 2, 3, 4...............}

৩. সার্বিক সেট (Universal Set)

গণিতে আলোচনাধীন সব সেট কোনো নির্দিষ্ট সেটের উপসেট হলে ওই নির্দিষ্ট সেটটিকে আলোচনাধীন সব সেটের সার্বিক সেট বলে। সার্বিক সেটকে সাধারণত È প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। যেমন—

È  = {1, 2, 3, 4, 5, 6}, A = {1, 3, 5}, B = {2, 4, 6}।

এখানে È সেটটি নির্দিষ্ট সেট তথা সার্বিক সেট এবং A ও B হলো আলোচনাধীন সেট দুটি, সার্বিক সেট È-এর উপসেট।

৪. সংযোগ সেট (Union of Set):

দুই বা ততোধিক সেটের সব উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলে। সংযোগ সেটকে È প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। A ও B সেটের সংযোগ সেটকে AÈB দ্বারা প্রকাশ করা হয় এবং AÈB-কে পড়া হয় A ইউনিয়ন B যেমন—

A = {1, 2, 3, 4} এবং B = {2, 4, 6, 8} হলে

A ও B-এর সংযোগ সেট,

AÈB = {1, 2, 3, 4} È {2, 4, 6, 8}

         = {1, 2, 3, 4, 6, 8}

৫. ছেদ সেট (Intersection of Set):

দুই বা ততোধিক সেটের সাধারণ (Common) উপাদান নিয়ে গঠিত সেটকে ছেদ সেট বলা হয়। ছেদ সেটকে Ç প্রতীক দ্বারা প্রকাশ করা হয়।

যেমন: A = {1, 3, 4, 5, 7}, B = {2, 4, 5, 6, 7} হলে,

A ও B-এর ছেদ সেট, AÇB = {1, 3, 4, 5, 7}Ç{2, 4, 5, 6, 7}

                                      = {4, 5, 7}

৬. পূরক সেট (Complement of a Set):

দুটি সেট A ও B যদি এমন হয় যে A-এর যেসব উপাদান B-এর উপাদান নয়, তবে ওই সব উপাদান নিয়ে গঠিত সেটকে A-এর পরিপ্রেক্ষিতে B-এর পূরক সেট বলে।

A-এর পরিপ্রেক্ষিতে B-এর পূরক সেট AB বা A-B প্রতীক দ্বারা প্রকাশ করা হয় এবং A-B -কে পড়া হয় A বাদ B

কোনো প্রসঙ্গে সার্বিক È-এর পরিপ্রেক্ষিতে A-এর পূরক সেট

Aর্ = È-A

Aর্ কে পড়া হয় A Complement অথবা A পূরক।

# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল

সহকারী শিক্ষক, গবর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল, ঢাকা