সংক্ষেপে উত্তর
প্রিয় শিক্ষার্থী, প্রশ্নকাঠামো অনুসারে গণিতের ২ নম্বর প্রশ্ন থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। প্রশ্ন থাকবে ১০টি, সবগুলোর উত্তর দিতে হবে। গণিত বইয়ের গুরুত্বপূর্ণ সংক্ষেপে উত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।
প্রশ্ন: গুণফল নির্ণয়ের সূত্রটি লেখো।
উত্তর: গুণফল = গুণ্য × গুণক।
প্রশ্ন: গুণফল ÷ গুণক = কী?
উত্তর: গুণ্য।
প্রশ্ন: গুণ্য × গুণক = কী?
উত্তর: গুণফল।
প্রশ্ন: ১২০×১২ = ১৪৪০ এখানে কোন রাশিটি গুণ্য?
উত্তর: ১২০
প্রশ্ন: ২৫০×২৪ = ৬০০০ এখানে কোন রাশিটি গুণক?
উত্তর: ২৪
প্রশ্ন: ১৫×২৫ = ৩৭৫ এখানে কোন রাশিটি গুণফল?
উত্তর: ৩৭৫
প্রশ্ন: ৪৫×৪৫ = কত?
উত্তর: ২০২৫
প্রশ্ন: ৫০×৫০ = কত?
উত্তর: ২৫০০
প্রশ্ন: ১ রিমে কত তা?
উত্তর: ৫০০ তা।
প্রশ্ন: ১ বছর = কত দিন?
উত্তর: ৩৬৫ দিন।
প্রশ্ন: এক ব্যক্তির দৈনিক আয় ২১৬ টাকা। এক বছরে তার আয় কত?
উত্তর: ৭৮৮৪০ টাকা।
প্রশ্ন: যে সংখ্যাকে গুণ করা হয় তাকে কী বলে? উত্তর: গুণ্য।
প্রশ্ন: যে সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে কী বলে?
উত্তর: গুণক।
প্রশ্ন: নিঃশেষে বিভাজ্য না হলে ‘ভাজ্য’ নির্ণয়ের সূত্র কী?
উত্তর: ভাজ্য = (ভাজক × ভাগফল) + ভাগশেষ।
প্রশ্ন: নিঃশেষে বিভাজ্য না হলে ‘ভাজক’ নির্ণয়ের সূত্র কী?
উত্তর: ভাজক = (ভাজ্য - ভাগশেষ) ÷ ভাগফল।
প্রশ্ন: নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ‘ভাজ্য’ নির্ণয়ের সূত্রটি লেখো।
উত্তর: নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে,
ভাজ্য = ভাজক × ভাগফল।
প্রশ্ন: নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ‘ভাজক’ নির্ণয়ের সূত্রটি লেখো।
উত্তর: নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে,
ভাজক = ভাজ্য ÷ ভাগফল।
প্রশ্ন: নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ‘ভাগফল’ নির্ণয়ের সূত্রটি লেখো।
উত্তর: নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে,
ভাগফল = ভাজ্য ÷ ভাজক।
প্রশ্ন: নিঃশেষে বিভাজ্য না হলে ‘ভাগফল’ নির্ণয়ের সূত্র কী?
উত্তর: নিঃশেষে বিভাজ্য নাহলে ভাগফল =
(ভাজ্য - ভাগশেষ) ÷ ভাজক।
বাকি অংশ ছাপা হবে আগামীকাল।
রণজিত্ কুমার শীল, সহকারী শিক্ষক
গবর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল, ঢাকা