গণিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন

প্রিয় শিক্ষার্থী, প্রশ্নকাঠামো অনুসারে গণিতের ২ নম্বর প্রশ্ন থাকবে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। ১০টি প্রশ্নের মধ্যে সবগুলোর উত্তর দিতে হবে। পাঠ্যবইয়ের গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।

প্রশ্ন: নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ‘ভাগফল’ নির্ণয়ের সূত্রটি লেখো।
উত্তর: নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে, ভাগফল = ভাজ্য ÷ ভাজক।
প্রশ্ন: নিঃশেষে বিভাজ্য না হলে ‘ভাগফল’ নির্ণয়ের সূত্র কী?
উত্তর: নিঃশেষে বিভাজ্য না হলে ভাগফল = (ভাজ্য - ভাগশেষ) ÷ ভাজক।
প্রশ্ন: ৮৪ ÷ ৮ ৫ (ফাঁকা ঘরে কোন অঙ্ক বসালে ভাগফল ১০-এর চেয়ে ছোট এবং ভাগশেষ ৬৯ হবে?
উত্তর: ২।
প্রশ্ন: ৪৩৩ ÷ ১২ = ৩৬ হলে, ভাগশেষ = কত?
উত্তর: ১।
প্রশ্ন: ১০০০৮ ঘণ্টায় কত দিন?
উত্তর: ৪১৭ দিন।
প্রশ্ন: ২৭০০ ÷ ৩০ =, ভাগশেষ
খালি ঘরে কত বসবে?
উত্তর: ৯০, ভাগশেষ ০।
প্রশ্ন: ১ কুইন্টাল = কত কেজি?
উত্তর: ১০০ কেজি।
প্রশ্ন: ৬০০ ঘণ্টায় কত দিন?
উত্তর: ২৫ দিন।
প্রশ্ন: যে সংখ্যাকে ভাগ করা হয় তা কী?
উত্তর: ভাজ্য।
প্রশ্ন: যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকে কী বলে?
উত্তর: ভাজক।
প্রশ্ন: আমাদের দৈনন্দিন জীবনে কেনাকাটার জন্য কী করে থাকি?
উত্তর: হিসাব।
প্রশ্ন: প্রথমে একটির দাম বের করে সমস্যার সমাধান করার পদ্ধতিকে কী বলে?
উত্তর: ঐকিক নিয়ম।
প্রশ্ন: ৫টি কলমের দাম ২০ টাকা হলে ১টি কলমের দাম কত?
উত্তর: ৪ টাকা।
প্রশ্ন: ১ ডজন = কতটি?
উত্তর: ১২টি।
প্রশ্ন: ১ ডজন কলার দাম ২০ টাকা, ৫ ডজন কলার দাম কত?
উত্তর: ১০০ টাকা।
প্রশ্ন: ৮ জনে একটি কাজ করে ১৫ দিনে। ১ জনে ওই কাজটি কত দিনে করবে?
উত্তর: ১২০ দিনে।
প্রশ্ন: ৫টি আমের দাম ৭৫ টাকা। ১টির দাম কত?
উত্তর: ১৫ টাকা।
প্রশ্ন: ১টি খাতার দাম ১৫ টাকা, ১০টি খাতার দাম কত?
উত্তর: ১৫০ টাকা।
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
রণজিত্ কুমার শীল, সহকারী শিক্ষক
গবর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল, ঢাকা