প্রিয় জেএসসি পরীক্ষার্থী, আজ দেওয়া হলো গণিতের সৃজনশীল বহুনির্বাচনি প্রশ্নোত্তর।
১৫৩। কোনো নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরত্ব বজায় রেখে অপর একটি বিন্দু যে আবদ্ধ পথ চিত্রিত করে তাকে কী বলে?
ক. বৃত্ত খ. বৃত্তচাপ
গ. জ্যা ঘ. ব্যাসার্ধ
১৫৪। যেকোনো সরলরেখা একটি বৃত্তকে সর্বাধিক কয়টি বিন্দুতে ছেদ করে?
ক. ১টি খ. ২টি
গ. ৩টি ঘ. অসংখ্য
ওপরের চিত্রে, O বৃত্তের কেন্দ্র, ব্যাসার্ধ 10 সেমি এবং OD = 6 সেমি.।
ওপরের চিত্রের আলোকে নিচের (১৫৫—১৫৭) প্রশ্নের উত্তর দাও
১৫৫। বৃত্তের পরিধি প্রায় কত?
ক. ৩১.৪২ সেমি.
খ. ৬২.৮৩ সেমি.
গ. ১২৫.৬৬ সেমি.
ঘ. ৩১৪.১৬ সেমি.
১৫৬। বৃত্তের ক্ষেত্রফল প্রায় কত বর্গ সেমি.?
ক. ৬২.৮৩ খ. ১৫৭.০৮
গ. ৩১৪.১৬ ঘ. ৬২৮.৩২
১৫৭। AB = কত?
ক. ৮ সেমি. খ. ১০ সেমি.
গ. ১২ সেমি. ঘ. ১৬ সেমি.
১৫৮। কেন্দ্র থেকে বৃত্তস্থ কোনো বিন্দুর দূরত্বকে কী বলা হয়?
ক. ব্যাসার্ধ খ. পরিধি
গ. ব্যাস ঘ. জ্যা
১৫৯। একটি বৃত্তাকার শিটের পরিধি ১০০ সেমি. হলে এর ব্যাসার্ধ কত সেমি. (প্রায়)?
ক. ৫.৬৪ খ. ১৫.৯২
গ. ২৫.০০ ঘ. ৩১.৮৩।
উত্তরসহ বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরে টিক দাও
১৫৩ ক খ গ ঘ
১৫৪ ক খ গ ঘ
১৫৫ ক খ গ ঘ
১৫৬ ক খ গ ঘ
১৫৭ ক খ গ ঘ
১৫৮ ক খ গ ঘ
১৫৯ ক খ গ ঘ
গতকালের সঠিক উত্তর:
১৪৯. গ ১৫০. ক ১৫১. ক ১৫২. খ।
রতন কান্তি মণ্ডল
মাস্টার ট্রেইনার,
সহকারী শিক্ষক, উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ঢাকা