গণিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন

প্রিয় শিক্ষার্থী, প্রশ্নকাঠামো অনুসারে গণিতের ২ নংু প্রশ্ন থাকবে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। ১০টি প্রশ্নের মধ্যে সব কটির উত্তর দিতে হবে। পাঠ্যবইয়ের গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।

প্রশ্ন: ৪৬২০৫১ - ৯৪৬০৮ = কত?
উত্তর: ৩৬৭৪৪৩।
প্রশ্ন: ১০টি পেনসিলের দাম ৪০ টাকা। ৩টি পেনসিলের দাম কত?
উত্তর: ১২ টাকা।
প্রশ্ন: আমরা কখন বন্ধনীর ব্যবহার করি?
উত্তর: দুইটি গাণিতিক বাক্য থেকে একটি গাণিতিক বাক্য গঠন করতে আমরা বন্ধনীর ব্যবহার করি।
প্রশ্ন: গাণিতিক বাক্যে যোগ বিয়োগের পূর্বে কোন চিহ্নের কাজ আগে করতে হয়?
উত্তর: গুণ ও ভাগের।
প্রশ্ন: বন্ধনী থাকলে গাণিতিক বাক্যে কোন বন্ধনীর কাজ আগে করতে হয়?
উত্তর: প্রথম বন্ধনী।
প্রশ্ন: বন্ধনী থাকলে বন্ধনীর ভেতরের অংশের হিসাব কখন করতে হয়?
উত্তর: আগে।
প্রশ্ন: ৫০ - (১৬ + ২২) = কত?
উত্তর: ১২।
প্রশ্ন: ১০০ - (৪০ × ২) = কত?
উত্তর: ২০।
প্রশ্ন: ১ - {১ - (১ - ১)} = কত?
উত্তর: ০।
প্রশ্ন: ২০০ - (৫ × ২০) = কত?
উত্তর: ১০০।
প্রশ্ন: ২টি কলা ও ৩টি আমের দাম একত্রে ৩০ টাকা। ২টি কলার দাম ১২ টাকা হলে ১টি আমের দাম কত?
উত্তর: ৬ টাকা।
প্রশ্ন: দুইটি সংখ্যা গুণফল ৬২৭২, একটি সংখ্যা ৬৪ হলে অপর সংখ্যাটি কত?
উত্তর: ৯৮।
প্রশ্ন: ১টি পেন্সিলের দাম ৫ টাকা হলে, ৬টি পেন্সিলের দাম কত?
উত্তর: ৩০ টাকা।
প্রশ্ন: ৬টি পেন্সিলের দাম ২৪ টাকা হলে, ১টির দাম কত?
উত্তর: ৪ টাকা।
প্রশ্ন: ৩ কেজি চালের দাম ৬০ টাকা হলে ১ কেজির দাম কত?
উত্তর: ২০ টাকা।
প্রশ্ন: ১টি পেন্সিলের দাম ৫ টাকা হলে, ৬টি পেন্সিলের দাম কত?
উত্তর: ৩০ টাকা।
প্রশ্ন: ৬টি পেন্সিলের দাম ২৪ টাকা হলে, ১টির দাম কত?
উত্তর: ৪ টাকা।
প্রশ্ন: পাঁচ অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যাটি লেখো?
উত্তর: পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা = ৯৯৯৯৯ ও পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা = ১০০০০।
 বাকি অংশ ছাপা হবে আগামীকাল
রণজিত্ কুমার শীল, সহকারী শিক্ষক
গবর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল, ঢাকা