সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন
প্রিয় শিক্ষার্থী, প্রশ্নকাঠামো অনুসারে গণিতের ২ নং প্রশ্ন থাকবে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। ১০টি প্রশ্নের মধ্যে সব কটির উত্তর দিতে হবে। পাঠ্যবইয়ের গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।
প্রশ্ন: ৩ কেজি চালের দাম ৬০ টাকা হলে ১ কেজির দাম কত?
উত্তর: ২০ টাকা।
প্রশ্ন: ৬, ৮, ৯, ৫, ০, ৪ অঙ্কগুলোর প্রত্যেকটি একবার ব্যবহার করে গঠিত ছয় অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগ ফল কত?
উত্তর: এখানে ৯>৮>৬>৫>৪>০ এবং ০<৪<৫<৬<৮<৯
৬, ৮, ৯, ৫, ০, ৪ অঙ্কগুলোর প্রত্যেকটি একবার ব্যবহার করে গঠিত ছয় অঙ্কের:
বৃহত্তম সংখ্যা = ৯৮৬৫৪০
ক্ষুদ্রতম সংখ্যা = ৪০৫৬৮৯
বিয়োগ ফল = ৫৮০৮৫১
প্রশ্ন: গড় × রাশিগুলোর সংখ্যা = কী?
উত্তর: গড় × রাশিগুলোর সংখ্যা = রাশিগুলোর যোগফল।
প্রশ্ন: ২২, ৪৬, ৬০, ৪২ সংখ্যাগুলোর গড় কত?
উত্তর: ৪২.৫।
প্রশ্ন: গড় নির্ণয় করো: ২৩, ৩৭, ৪৭, ৬১
উত্তর: ৪২.৫।
প্রশ্ন: গুণনীয়কের অপর নাম কী?
উত্তর: উত্পাদক।
প্রশ্ন: গ.সা.গুর পূর্ণ বাক্যটি লেখো।
উত্তর: গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক।
প্রশ্ন: ১৮-এর সব গুণনীয়ক লেখো।
উত্তর: ১৮-এর সব গুণনীয়ক: ১, ২, ৩, ৬, ৯, ১৮
প্রশ্ন: একাধিক সংখ্যার সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে কোনটি তাদের গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক?
উত্তর: বড়টি।
প্রশ্ন: একাধিক সংখ্যার গ.সা.গু বলতে কী বোঝ?
উত্তর: একাধিক সংখ্যার গ.সা.গু=এদের সাধারণ মৌলিক গুণনীয়কগুলোর গুণফল।
প্রশ্ন: একাধিক সংখ্যার কোনো সাধারণ মৌলিক গুণনীয়ক না থাকলে তাদের গ. সা. গু কত হয়?
উত্তর: ১।
প্রশ্ন: ল. সা. গু-এর পূর্ণ বাক্যটি লেখো।
উত্তর: লঘিষ্ঠ সাধারণ গুণিতক।
প্রশ্ন: ২৪ ও ৩৬ এর ল.সা.গু. কত?
উত্তর: ৭২।
সহকারী শিক্ষক, গবর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল, ঢাকা
বাকি অংশ ছাপা হবে আগামীকাল