সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন
প্রিয় শিক্ষার্থী, প্রশ্নকাঠামো অনুসারে গণিতের ২ নং প্রশ্ন থাকবে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। ১০টি প্রশ্নের মধ্যে সবগুলোর উত্তর দিতে হবে। পাঠ্যবইয়ের গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।
প্রশ্ন: মিশ্র ভগ্নাংশ বলতে কী বোঝ?
উত্তর: যে ভগ্নাংশে পূর্ণসংখ্যার সঙ্গে প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকে, তাকে মিশ্র ভগ্নাংশ বলে।
প্রশ্ন: মিশ্র ভগ্নাংশের পূর্ণ অংশকে কী পড়া হয়?
উত্তর: ‘সমস্ত’
প্রশ্ন: প্রকৃত ভগ্নাংশের মান কত থেকে ছোট?
উত্তর: ১।
প্রশ্ন: গুণ কী?
উত্তর: গুণ হচ্ছে যোগের সংক্ষিপ্ত রূপ।
প্রশ্ন: ৫.২৩৭×১০ = কত?
উত্তর: ৫২.৩৭
প্রশ্ন: ৯.৮৫৩×১০০ = কত?
উত্তর: ৯৮৫.৩
প্রশ্ন: একটি পেনসিলের দাম ১৫.৭৫ টাকা হলে, এক ডজন পেনসিলের দাম কত?
উত্তর: ১৮৯ টাকা
প্রশ্ন: ৩২÷২.৫ = কত?
উত্তর: ১২.৮
প্রশ্ন: ৫৭.৪৮÷১০ ভাগফল বের কর?
উত্তর: ৫.৭৪৮
প্রশ্ন: ৩.৫ কেজি আলুর মূল্য ৬৩ টাকা। ১ কেজি আলুর দাম কত?
উত্তর: ৩.৫ কেজি আলুর মূল্য ৬৩ টাকা
১ ” ” ”৬৩ ÷৩.৫ টাকা
প্রশ্ন: শতকরা কী?
উত্তর: শতকরা একটি ভগ্নাংশ, প্রতিক্ষেত্রে যার হর ১০০।
প্রশ্ন: শতকরা শব্দটিকে সংক্ষেপে কোন প্রতীক দিয়ে প্রকাশ করা হয়?
উত্তর: শতকরা শব্দটিকে সংক্ষেপে ‘%’ এই প্রতীক দিয়ে প্রকাশ করা হয়।
প্রশ্ন: ক্রয়মূল্য অপেক্ষা বিক্রয়মূল্য বেশি হলে কী হয়?
উত্তর: লাভ।
প্রশ্ন: লাভ নির্ণয়ের সূত্রটি লেখো।
উত্তর: লাভ=বিক্রয়মূল্য—ক্রয়মূল্য
প্রশ্ন: লাভ কিসের ওপর হিসাব করা হয়?
উত্তর: ক্রয়মূল্যের ওপর।
প্রশ্ন: ক্রয়মূল্য অপেক্ষা বিক্রয়মূল্য কম হলে কী হয়?
উত্তর: ক্ষতি বা লোকসান।
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
রণজিত্ কুমার শীল, সহকারী শিক্ষক
গবর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল, ঢাকা