গণিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন

প্রিয় শিক্ষার্থী, প্রশ্নকাঠামো অনুসারে গণিতের ২ নং প্রশ্ন থাকবে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। ১০টি প্রশ্নের মধ্যে সবগুলোর উত্তর দিতে হবে। পাঠ্যবইয়ের গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।

প্রশ্ন: ক্ষতি বা লোকসান নির্ণয়ের সূত্রটি লেখো।
উত্তর: ক্ষতি বা লোকসান = ক্রয়মূল্য—বিক্রয়মূল্য।
প্রশ্ন: ক্ষতি কিসের ওপর হিসাব করা হয়?
উত্তর: ক্রয়মূল্যের ওপর।
প্রশ্ন: আসল বলতে কী বোঝ?
উত্তর: ব্যাংকে যে টাকা জমা রাখা হয় তা হচ্ছে ‘আসল’।
প্রশ্ন: মুনাফা বলতে কী বোঝ?
উত্তর: আসল টাকার অতিরিক্ত যে টাকা ব্যাংক প্রদান করে তা হলো ‘মুনাফা’।
প্রশ্ন: শতকরা মুনাফার হার বলতে কী বোঝ?
উত্তর: ১০০ টাকায় এক বছরে যে মুনাফা হয় তা হলো শতকরা মুনাফার হার।
প্রশ্ন: ১০% ক্ষতি কথাটির অর্থ কী?
উত্তর: ১০% ক্ষতি কথাটির অর্থ হলো ১০০ টাকায় ১০ টাকা ক্ষতি হয়।
প্রশ্ন: মুনাফা নির্ণয়ের সূত্র লেখো।
উত্তর:
প্রশ্ন: শতকরা মুনাফার হার নির্ণয়ের সূত্র কী?
উত্তর: শতকরা মুনাফার হার
প্রশ্ন: আসল নির্ণয়ের সূত্র কী?
উত্তর:
প্রশ্ন: ওজন পরিমাপের মূল একক কী?
উত্তর: গ্রাম।
প্রশ্ন: দৈর্ঘ্য পরিমাপের মূল একক কী?
উত্তর: মিটার।
প্রশ্ন: তরল পদার্থের আয়তন পরিমাপের মূল একক কী?
উত্তর: লিটার।
প্রশ্ন: ১ লিটার = কত ঘন সেন্টিমিটার?
উত্তর: ১০০০ ঘন সেন্টিমিটার।
প্রশ্ন: ৯৮৭৬ কেজিতে কত মেট্রিক টন?
উত্তর: ৯.৮৭৬ মেট্রিক টন।
প্রশ্ন: ৭৯৬০০০ গ্রামে কত কুইন্টাল?
উত্তর: ৭.৯৬ কুইন্টাল।
প্রশ্ন: ৯৮৭৬০০ মিলিমিটারে কত মিটার?
উত্তর: ৯৮৭.৬ লিটার।
প্রশ্ন: ১ কিলোমিটার = কত মিটার।
উত্তর: ১ কিলোমিটার = ১০০০ মিটার
প্রশ্ন: ১ হেক্টোমিটার = কত মিটার?
উত্তর: ১ হেক্টোমিটার = ১০০ মিটার
প্রশ্ন: ১ মিলিমিটার = কত মিটার?
উত্তর: ১ মিলিমিটার = ০.০০১ মিটার
প্রশ্ন: ১ মেট্রিক টন = কত কুইন্টাল?
উত্তর: ১ মেট্রিক টন = ১০ কুইন্টাল।

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

সহকারী শিক্ষক
গবর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল, ঢাকা