প্রিয় জেএসসি পরীক্ষার্থী, আজ দেওয়া হলো গণিতের সৃজনশীল বহুনির্বাচনি প্রশ্নোত্তর।
১৮৭। ১ থেকে ৩০ এর মধ্যে মৌলিক সংখ্যাগুলোর গড় কত?
ক. ১২.৯ খ. ১১.৮
গ. ১০.৫ ঘ. ১০
১৮৮। ১৫ থেকে ৩৫ পর্যন্ত ৩ দ্বারা বিভাজ্য বিজোড় সংখ্যাগুলোর গড় কত?
ক. ২৭ খ. ২৬ গ. ২৫ ঘ. ২৪
১৮৯। ৫, ৩, ৪, ৮, ৬, ৭, ৯, ১১, ১০ সংখ্যাগুলোর মধ্যমপদ কত?
ক. ৬ খ. ৭ গ. ৮ ঘ. ৯
১৯০। ২৭, ৪০, ৩২, ৫০, ৪৮, ৩৮, ২৭, ২৯ উপাত্তসমূহের মধ্যক কত?
ক. ৩২ খ. ৩৪ গ. ৩৫ ঘ. ৩৮
১৯১। একজন বোলার তাঁর ৫ ওভারে যথাক্রমে ৬, ৪, ১০, ২, ৮ রান দিয়েছেন। তিনি গড়ে প্রতি ওভারে কত রান দিয়েছেন?
ক. ৪ খ. ৫ গ. ৬ ঘ. ৮
১৯২। তথ্য বা উপাত্ত লেখচিত্রের মাধ্যমে উপস্থাপিত হলে—
i. সিদ্ধান্ত গ্রহণে সুবিধা হয়
ii. উপাত্ত চিত্তাকর্ষক হয়
iii. উপাত্তসমূহের প্রকৃতি বুঝতে সহজ হয়
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
১৯৩। ০, ১, ২, ৩, ১২, ৪, ৫, ১৬, ৬, ৭, ১০ সংখ্যাগুলোর প্রচুরক কত?
ক. ০ খ. ১২
গ. ১৬ ঘ. প্রচুরক নেই
১৯৪। ১ থেকে ২৯ পর্যন্ত ৪ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর মধ্যক কত?
ক. ১৫ খ. ১৬ গ. ১৮ ঘ. ২০
# উত্তরসহ বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরে টিক দাও
১৮৭ ক খ গ ঘ
১৮৮ ক খ গ ঘ
১৮৯ ক খ গ ঘ
১৯০ ক খ গ ঘ
১৯১ ক খ গ ঘ
১৯২ ক খ গ ঘ
১৯৩ ক খ গ ঘ
১৯৪ ক খ গ ঘ
গতকালের সঠিক উত্তর:
১৭৯. ঘ ১৮০. ঘ ১৮১. খ ১৮২. গ ১৮৩. ঘ ১৮৪. খ ১৮৫. ঘ ১৮৬. খ।
মাস্টার ট্রেইনার,
সহকারী শিক্ষক, উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ঢাকা