সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন
প্রিয় শিক্ষার্থী, প্রশ্নকাঠামো অনুসারে গণিতের ২ নং প্রশ্ন থাকবে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। ১০টি প্রশ্নের মধ্যে সবগুলোর উত্তর দিতে হবে। পাঠ্যবইয়ের গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।
প্রশ্ন: ১ মেট্রিক টন = কত কিলোগ্রাম?
উত্তর: ১ মেট্রিক টন= ১০০০ কিলোগ্রাম।
প্রশ্ন: ১ এয়র = কত বর্গমিটার?
উত্তর: ১ এয়র = ১০০ বর্গমিটার।
প্রশ্ন: ১ হেক্টরে কত বর্গমিটার?
উত্তর: ১ হেক্টর = ১০,০০০ বর্গমিটার।
প্রশ্ন: একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ৬০ সেমি., প্রস্থ ৪৫ সেমি. হলে, ক্ষেত্রফল কত?
উত্তর: ২৭০০ বর্গ সে.মি.।
প্রশ্ন: ১ বর্গমিটার = কত বর্গ ডেসিমিটার?
উত্তর: ১ বর্গমিটার = ১০০ বর্গ ডেসিমিটার।
প্রশ্ন: আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কী?
উত্তর: আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল
= দৈর্ঘ্য × প্রস্থ
প্রশ্ন: আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র কী?
উত্তর: আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য
= ক্ষেত্রফল ¸ প্রস্থ
প্রশ্ন: আয়তাকার ক্ষেত্রের প্রস্থ নির্ণয়ের সূত্র কী?
উত্তর: আয়তাকার ক্ষেত্রের প্রস্থ
= ক্ষেত্রফল ¸ দৈর্ঘ্য
প্রশ্ন: ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কী?
উত্তর: ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল
প্রশ্ন: ত্রিভুজাকার ক্ষেত্রের ভূমি নির্ণয়ের সূত্র কী?
উত্তর: ত্রিভুজাকার ক্ষেত্রের ভূমি =
প্রশ্ন: ত্রিভুজাকার ক্ষেত্রের উচ্চতা নির্ণয়ের সূত্র কী?
উত্তর: ত্রিভুজাকার ক্ষেত্রের উচ্চতা =
প্রশ্ন: আন্তর্জাতিক বা ইংরেজি মতে কখন থেকে দিন ও তারিখ শুরু হয়?
উত্তর: রাত ১২টায় পর থেকে।
প্রশ্ন: বাংলা মতে কোন সময়কে দিন বলে?
উত্তর: এক সূর্যোদয় থেকে সূর্যাস্ত সময়কে।
প্রশ্ন: বাংলা মতে কোন সময়কে রাত্রি বলে?
উত্তর: সূর্যাস্ত থেকে পরবর্তী সূর্যোদয় পর্যন্ত সময়কে।
প্রশ্ন: ১ দশক বলতে কী বোঝ?
উত্তর: ধারাবাহিক ১০ বছর সময়কালকে ১ দশক ধরা হয়। যেমন, ২০০১ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত ১ দশক।
প্রশ্ন: ১ যুগ বলতে কী বোঝ?
উত্তর: ধারাবাহিক ১২ বছর সময়কালকে ১ যুগ ধরা হয়। যেমন, ২০০১ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত ১ যুগ।
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক
গবর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল, ঢাকা