গণিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় জেএসসি পরীক্ষার্থী, আজ দেওয়া হলো গণিতের সৃজনশীল বহুনির্বাচনি প্রশ্নোত্তর।
১৯৫। শ্রেণির উচ্চসীমা ও নিম্নসীমার গড়কে কী বলা হয়?
ক. শ্রেণিসীমা খ. শ্রেণিব্যাপ্তি
গ. শ্রেণি ব্যবধান
ঘ. শ্রেণির মধ্যমান
১৯৬। একটি শ্রেণিতে যতগুলো উপাত্ত অন্তর্ভুক্ত থাকে, তার নির্দেশক নিচের কোনটি?
ক. শ্রেণির ঘটনসংখ্যা
খ. শ্রেণির মধ্যবিন্দু
গ. শ্রেণির সীমা
ঘ. যোজিত ঘটনসংখ্যা
১৯৭। ৮, ১০, ১১, ১৩, ১২ উপাত্তের গড় নিচের কোনটি?
ক. ১.৩৮ খ. ১.৮০
গ. ১০.৫ ঘ. ১০.৮
# নিচে অষ্টম শ্রেণির কয়েকজন শিক্ষার্থীর গণিতের প্রাপ্ত নম্বরের গণসংখ্যা সারণি দেওয়া হলো:

ওপরের সারণির আলোকে (১৯৮ থেকে ২০১) নম্বর প্রশ্নের উত্তর দাও:
১৯৮। শ্রেণি ব্যবধান কত?
ক. ৮ খ. ৯ গ. ১০ ঘ. ১১
১৯৯। প্রচুরক শ্রেণির নিম্নসীমা—
ক. ৫৬ খ. ৬৬ গ. ৭৬ ঘ. ৮৬
২০০। শ্রেণির শিক্ষার্থীর সংখ্যা—
ক. ৮০ খ. ৭৯ গ. ৭৮ ঘ. ৭৫
২০১। তৃতীয় শ্রেণির যোজিত গণসংখ্যা কত?
ক. ২৫ খ. ২৯ গ. ৫৪ ঘ. ৭২
২০২। যে চলকের মান শুধু পূর্ণসংখ্যা হতে পারে, তাকে কী বলা হয়?
ক. অবিচ্ছিন্ন চলক খ. বিচ্ছিন্ন চলক গ. অবিন্যস্ত চলক
ঘ. বিন্যস্ত চলক। (শেষ)
সঠিক উত্তরে টিক দাও
১৯৫ ক খ গ ঘ
১৯৬ ক খ গ ঘ
১৯৭ ক খ গ ঘ
১৯৮ ক খ গ ঘ
১৯৯ ক খ গ ঘ
২০০ ক খ গ ঘ
২০১ ক খ গ ঘ
২০২ ক খ গ ঘ

গতকালের সঠিক উত্তর:
১৮৭. ক ১৮৮. ঘ ১৮৯. খ ১৯০. গ ১৯১. গ ১৯২. ঘ ১৯৩. ঘ ১৯৪. খ।
আজকের সঠিক উত্তর:
১৯৫. ঘ ১৯৬. ক ১৯৭. ঘ
১৯৮. গ ১৯৯. খ ২০০. ক
২০১. গ ২০২. খ।

মাস্টার ট্রেইনার,
সহকারী শিক্ষক, উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ঢাকা