গণিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন
প্রিয় শিক্ষার্থী, প্রশ্নকাঠামো অনুসারে গণিতের ২ নং প্রশ্ন থাকবে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। ১০টি প্রশ্নের মধ্যে সবগুলোর উত্তর দিতে হবে। পাঠ্যবইয়ের গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।

প্রশ্ন: ১ শতাব্দী বলতে কী বোঝ?
উত্তর: ধারাবাহিক ১০০ বছর সময়কালকে ১ শতাব্দী ধরা হয়। যেমন, ১৯০১ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত ১ শতাব্দী।
প্রশ্ন: বিংশ শতাব্দী বলতে কী বোঝ?
উত্তর: ১৯০১ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত সময় বিংশ শতাব্দী।
প্রশ্ন: ভাদ্র মাস কত দিনে হয়?
উত্তর: ৩১ দিনে।
প্রশ্ন: ২০১২ সালের ফেব্রুয়ারি মাস কত দিনে হয়েছিল?
উত্তর: ২৯ দিনে।
প্রশ্ন: বাংলা মাসের প্রথম ৫টি মাসের দিনের সংখ্যা কত?
উত্তর: ৩১।
প্রশ্ন: ২০৪০ সালের ফেব্রুয়ারি মাস কত দিনে হবে?
উত্তর: ২৯ দিনে।
প্রশ্ন: কত সাল থেকে নিয়মিত অধিবর্ষ গণনা শুরু হয়?
উত্তর: খ্রিষ্টাব্দ ৮ সাল থেকে।
প্রশ্ন: লিপ ইয়ার কী?
উত্তর: ইংরেজি সালের সংখ্যার একক ও দশক স্থানীয় অঙ্কদ্বয় শূন্য না হলে এবং তা ৪ দ্বারা বিভাজ্য হলে অধিবর্ষ বা ‘লিপ ইয়ার’ হয়।
প্রশ্ন: ১৫০০, ২০২০, ১৮০০, ১৯০০ সালের কোন সালটি লিপ ইয়ার বা অধিবর্ষ?
উত্তর: ২০২০।
প্রশ্ন: ১৯০০ সালের ফেব্রুয়ারি মাস কত দিনে?
উত্তর: ২৮ দিনে।
প্রশ্ন: ফাল্গুন মাস কত দিনে?
উত্তর: ৩০ দিনে।
প্রশ্ন: দেশীয় রীতিতে যখন দুপুর ১টা ৩০ মিনিট, আন্তর্জাতিক পদ্ধতিতে তখন কয়টা বাজে?
উত্তর: ১৩টা ৩০ মিনিট।
প্রশ্ন: দেশীয় রীতিতে যখন রাত ৩টা আন্তর্জাতিক রীতিতে তখন কয়টা বাজে?
উত্তর: ৩টা।
প্রশ্ন: বাংলা সাল অনুযায়ী ১২০১ সাল থেকে ১৩০০ সাল পর্যন্ত সময়কে তুমি কী বলবে?
উত্তর: ত্রয়োদশ শতাব্দী।
প্রশ্ন: ১ দিনে কত সেকেন্ড হয়?
উত্তর: ৮৬৪০০ সেকেন্ড।
প্রশ্ন: তোমার স্কুল যখন ৪টায় ছুটি হয়। আন্তর্জাতিক নিয়মে তখন কয়টা বাজে?
উত্তর: ১৬টা।
প্রশ্ন: মাসের নাম উল্লেখ না থাকলে সেই মাস কত দিনে ধরা হবে?
উত্তর: ৩০ দিনে।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক
গবর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল, ঢাকা