গণিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক শিক্ষা একাডেমী (NAPE)-এর সর্বশেষ প্রশ্নকাঠামো অনুসারে এ পাতার প্রতিটি লেখা সাজানো হয়েছে। যা প্রাথমিক শিক্ষা সমাপনী শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ৬টি বিষয়ের নমুনা উত্তর ছাপা শুরু হয়েছে ১ সেপ্টেম্বর থেকে। চলবে আগামী ২৯ নভেম্বর পর্যন্ত।

সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন

প্রিয় শিক্ষার্থী, প্রশ্নকাঠামো অনুসারে গণিতের ২ নং প্রশ্ন থাকবে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। ১০টি প্রশ্নের মধ্যে সবগুলোর উত্তর দিতে হবে। পাঠ্যবইয়ের গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।

প্রশ্ন: লেখচিত্র কী?

উত্তর: চাক্ষুষ প্রদর্শনের জন্য রেখার সাহায্যে আঁকা চিত্র হলো লেখচিত্র।

প্রশ্ন: আদমশুমারির মাধ্যমে কী করা হয়?

উত্তর: আদমশুমারির মাধ্যমে দেশের লোক গণনা করা হয় এবং অন্যান্য প্রয়োজনীয় উপাত্তও সংগ্রহ করা হয়।

প্রশ্ন: আদমশুমারি কত বছর পরপর হয়ে থাকে?

উত্তর: আদমশুমারি ১০ বছর পরপর হয়ে থাকে।

প্রশ্ন: আয়তনের দিক দিয়ে বাংলাদেশ পৃথিবীতে কোন স্থানে রয়েছে?

উত্তর: আয়তনের দিক দিয়ে বাংলাদেশ পৃথিবীতে নব্বইতম স্থানে রয়েছে।

প্রশ্ন: জনসংখ্যার দিক থেকে পৃথিবীতে বাংলাদেশের অবস্থান কততম?

উত্তর: নবম।

প্রশ্ন: জনসংখ্যার ঘনত্ব বলতে কী বোঝ?

উত্তর: কোনো এলাকায় গড়ে প্রতি বর্গকিলোমিটারে যত লোক বাস করে, সেই সংখ্যাকে বলা হয় ওই এলাকার জনসংখ্যার ঘনত্ব।

প্রশ্ন: জনসংখ্যার ঘনত্ব কীভাবে নির্ণয় করা যায়?

উত্তর: মোট লোকসংখ্যাকে মোট আয়তন দিয়ে ভাগ করে।

প্রশ্ন: ২০১১ সালের হিসাব অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা কত?

উত্তর: ১৪,২৩,১৯,০০০।

প্রশ্ন: ২০০১ সালে বাংলাদেশের জনসংখ্যা কত ছিল?

উত্তর: ১২ কোটি ৩৯ লক্ষ।

প্রশ্ন: ১৯৯১ সালে বাংলাদেশের জনসংখ্যা কত ছিল?

উত্তর: ১১ কোটি ১৪ লক্ষ।

প্রশ্ন: ২০১১ সালের হিসাব অনুযায়ী মোট পুরুষের সংখ্যা কত?

উত্তর: ৭,১২,৫৫,০০০।

প্রশ্ন: ২০১১ সালের হিসাব অনুযায়ী নারীর সংখ্যা কত?

উত্তর: ৭,১০,৬৪,০০০।

প্রশ্ন: বাংলাদেশের মোট আয়তন কত?

উত্তর: ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটার।

প্রশ্ন: চতুর্ভুজ বলতে কী বোঝো?

উত্তর: চারটি রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্রকে চতুর্ভুজ বলে।

প্রশ্ন: চতুর্ভুজের কোণ কয়টি?

উত্তর: ৪টি।

প্রশ্ন: সামান্তরিকের বিপরীত বাহুগুলো কেমন?

উত্তর: সমান ও সমান্তরাল।

সহকারী শিক্ষক, গবর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল, ঢাকা

# বাকি অংশ ছাপা হবে আগামীকাল