প্রাথমিক শিক্ষা একাডেমী (NAPE)-এর সর্বশেষ প্রশ্নকাঠামো অনুসারে এ পাতার প্রতিটি লেখা সাজানো হয়েছে, যা প্রাথমিক শিক্ষা সমাপনী শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ৬টি বিষয়ের নমুনা উত্তর ছাপা শুরু হয়েছে ১ সেপ্টেম্বর থেকে। চলবে আগামী ২৯ নভেম্বর পর্যন্ত
সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন
প্রিয় শিক্ষার্থী, প্রশ্নকাঠামো অনুসারে গণিতের ২ নং প্রশ্ন থাকবে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। ১০টি প্রশ্নের মধ্যে সবগুলোর উত্তর দিতে হবে। পাঠ্যবইয়ের গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।
প্রশ্ন: ব্যাস ব্যাসার্ধের কী?
উত্তর: দ্বিগুণ।
প্রশ্ন: ব্যাসার্ধ ব্যাসের কী?
উত্তর: অর্ধেক।
প্রশ্ন: ক্যালকুলেটর অর্থ কী?
উত্তর: গণনাকারী।
প্রশ্ন: কম্পিউটার কী?
উত্তর: কম্পিউটার একটি ইলেকট্রনিক যন্ত্র।
প্রশ্ন: কোন শব্দ থেকে কম্পিউটার শব্দের উত্পত্তি?
উত্তর: ইংরেজি কম্পিউট শব্দ থেকে।
প্রশ্ন: Compute শব্দের অর্থ কী?
উত্তর: হিসাব করা।
প্রশ্ন: কোন যন্ত্রকে কম্পিউটারের ইতিহাসে প্রথম যন্ত্র বলা হয়?
উত্তর: অ্যাবাকাস।
প্রশ্ন: কোন ধারণাকে আধুনিক কম্পিউটারের সূত্র হিসেবে বিবেচনা করা হয়?
উত্তর: অ্যানালিটিকেল ইঞ্জিন।
প্রশ্ন: আধুনিক কম্পিউটারের জনক কে?
উত্তর: চার্লস ব্যাবেজ।
প্রশ্ন: কম্পিউটারের কয়টি মূল অংশ রয়েছে?
উত্তর: ৪টি।
প্রশ্ন: কম্পিউটারের মূল চারটি অংশের নাম কী?
উত্তর: ইনপুট, মেমোরি, প্রসেসর ও আউটপুট।
প্রশ্ন: আধুনিক যুগকে কীসের যুগ বলা হয়?
উত্তর: কম্পিউটারের যুগ বলা হয়।
প্রশ্ন: মনিটর কী?
উত্তর: মনিটর হচ্ছে একটি আউটপুট ডিভাইস।
প্রশ্ন: কম্পিউটারে তথ্য-উপাত্ত ঢোকানোর জন্য কী দরকার?
উত্তর: ইনপুট ডিভাইস।
প্রশ্ন: বিভিন্ন ধরনের কাজের জন্য কী প্রয়োজন?
উত্তর: বিভিন্ন ধরনের সফটওয়্যার প্রয়োজন।
প্রশ্ন: কম্পিউটারের হার্ডওয়্যার কী দ্বারা পরিচালিত হয়?
উত্তর: সফটওয়্যার দ্বারা।
প্রশ্ন: কি-বোর্ড, মাউস এগুলো কী ধরনের ডিভাইস?
উত্তর: ইনপুট ডিভাইস।
প্রশ্ন: ১৮ + ১৫ = কত? ক্যালকুলেটরে অঙ্কটি সমাধান করতে কয়টি বোতাম টিপতে হবে?
উত্তর: ৩৩, ৭টি।
প্রশ্ন: কম্পিউটার কাজ শেষে ফলাফল কোথায় দেখায়?
উত্তর: মনিটরে।
সহকারী শিক্ষক
গবর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল, ঢাকা