গণিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগ্যতাভিত্তিক: প্রাথমিক চার প্রক্রিয়া

প্রিয় শিক্ষার্থী,গণিত বিষয়ের ৩ নং প্রশ্নটি থাকবে প্রাথমিক চার নিয়ম সম্পর্কিত যোগ্যতাভিত্তিক সমস্যার সমাধান। অনুশীলনের জন্য আজ দেওয়া হলো নির্বাচিত কিছু যোগ্যতাভিত্তিক সমস্যা ও সমাধান।

প্রশ্ন: মিনা ও রিনার একত্রে ৭৫৩২ টাকা আছে। মিনার নিকট রিনা অপেক্ষা ৫৬০ টাকা বেশি থাকলে—
ক. দুইজনের টাকার পরিমাণ কীভাবে সমান হবে?
খ. দুইজনের সমপরিমাণ টাকা একত্রে কত হয়?
গ. রিনার টাকার পরিমাণ কত?
ঘ. মিনার টাকার পরিমাণ কত?
ঙ. রিনার টাকার সঙ্গে কত টাকা যোগ করলে মিনার টাকার সমান হবে?

সমাধান:
ক. মোট টাকা থেকে মিনার বেশি টাকা বাদ দিলে দুইজনের টাকার পরিমাণ সমান হবে।
খ. দুইজনের সমপরিমাণ টাকা একত্রে (৭৫৩২-৫৬০)  ৬৯৭২
গ. রিনার টাকার পরিমাণ (৬৯৭২ ╕২) বা, ৩৪৮৬
ঘ. মিনার টাকার পরিমাণ (৩৪৮৬  ৫৬০) বা, ৪০৪৬
ঙ. মিনার টাকার পরিমাণ থেকে রিনার টাকার পরিমাণ বিয়োগ করলে নির্ণেয় টাকার পরিমাণ পাওয়া যাবে।
 নির্ণেয় টাকার পরিমাণ (৪০৪৬  ৩৪৮৬)  ৫৬০
অতএব রিনার টাকার সঙ্গে ৫৬০ টাকা যোগ করলে মিনার টাকার সমান হবে।

প্রশ্ন: আলতাফ সাহেবের মাসিক বেতন ৯৮৭০ টাকা। তিনি প্রতি মাসে বাড়িভাড়া ৩৮০০ টাকা ও সংসার খরচ বাবদ ৫৬৫০ টাকা ব্যয় করেন। তিনি—
ক. প্রতি মাসে বাড়িভাড়া ও সংসার খরচ বাবদ কত টাকা ব্যয় করেন?
খ. প্রতি মাসে কত টাকা সঞ্চয় করেন?
গ. ছয় মাসে কত টাকা সঞ্চয় করেন?
ঘ. এক বছরে কত টাকা সঞ্চয় করেন?
ঙ. এক বছরে কত টাকা ব্যয় করেন?

সমাধান:
(ক)
আলতাফ সাহেব প্রতি মাসে বাড়িভাড়া বাবদ খরচ করেন ৩৮০০ টাকা
সংসার খরচ বাবদ ব্যয় করেন () ৫৬৫০ টাকা
 প্রতি মাসে তিনি বাড়িভাড়া ও সংসার খরচ বাবদ ব্যয় করেন
 ৯৪৫০ টাকা
(খ)
প্রতি মাসে, বেতন পান ৯৮৭০ টাকা
ব্যয় করেন (-) ৯৪৫০ টাকা
 প্রতি মাসে সঞ্চয় করেন  ৪২০ টাকা
(গ)
১ মাসে সঞ্চয় করেন ৪২০ টাকা
 ৬ মাসে সঞ্চয় করেন (৪২০┤৬) টাকা  ২৫২০ টাকা
(ঘ)
আমরা জানি,
১ বছর  ১২ মাস
এখন,
১ মাসে সঞ্চয় করেন ৪২০ টাকা
 ১২ মাসে সঞ্চয় করেন (৪২০ ┤১২) টাকা বা ৫০৪০ টাকা
অর্থাত্, ১ বছরে সঞ্চয় করেন ৫০৪০ টাকা
(ঙ)
১ বছর  ১২ মাস
১ মাসে ব্যয় করেন ৯৪৫০ টাকা [‘ক’ থেকে প্রাপ্ত]
 ১২ মাসে ব্যয় করেন (৯৪৫০ ┤ ১২) টাকা
 ১১৩৪০০ টাকা।
অতএব, এক বছরে ১১৩৪০০ টাকা ব্যয় করেন।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক, আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা