গণিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগ্যতাভিত্তিক: প্রাথমিক চার প্রক্রিয়া

প্রিয় শিক্ষার্থী,গণিত বিষয়ের ৩ নং প্রশ্নটি থাকবে প্রাথমিক চার নিয়ম সম্পর্কিত যোগ্যতাভিত্তিক সমস্যার সমাধান। অনুশীলনের জন্য আজ দেওয়া হলো নির্বাচিত কিছু যোগ্যতাভিত্তিক সমস্যা ও সমাধান।
প্রশ্ন: চারটি সংখ্যার যোগফল ৪৬৮৫২০। প্রথম দুটি সংখ্যা ৭৩৫৮৪ ও ৬৪২০৯। তৃতীয় সংখ্যাটি প্রথম সংখ্যা অপেক্ষা ৯৪৮৫ কম হলে-
ক) প্রথম দুটি সংখ্যার যোগফল কত?
খ) তৃতীয় সংখ্যাটি কত?
গ) প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার যোগফল কত?
ঘ) চতুর্থ সংখ্যাটি কত?
ঙ) প্রথম দুটি সংখ্যার যোগফল থেকে চতুর্থ সংখ্যাটি কত কম বা বেশি?
সমাধান:
(ক)
প্রথম সংখ্যা ৭৩৫৮৪
দ্বিতীয় সংখ্যা (+) ৬৪২০৯
- প্রথম দুটি সংখ্যার যোগফল ১৩৭৭৯৩
(খ)
প্রথম সংখ্যা ৭৩৫৮৪
তৃতীয় সংখ্যাটি প্রথম সংখ্যা অপেক্ষা ৯৪৮৫ কম
- তৃতীয় সংখ্যাটি হবে (৭৩৫৮৪-৯৪৮৫) = ৬৪০৯৯
(গ)
প্রথম সংখ্যা ৭৩৫৮৪, দ্বিতীয় সংখ্যা ৬৪২০৯, তৃতীয় সংখ্যা ৬৪০৯৯
- প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার যোগফল
= ৭৩৫৮৪+৬৪২০৯+৬৪০৯৯ = ২০১৮৯২
(ঘ)
চারটি সংখ্যার যোগফল ৪৬৮৫২০
প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার যোগফল ২০১৮৯২
- চতুর্থ সংখ্যাটি হবে (৪৬৮৫২০-২০১৮৯২) = ২৬৬৬২৮
(ঙ)
চতুর্থ সংখ্যাটি ২৬৬৬২৮
প্রথম দুটি সংখ্যার যোগফল ১৩৭৭৯৩
অতএব, প্রথম দুটি সংখ্যার যোগফল থেকে চতুর্থ সংখ্যাটি (২৬৬৬২৮১৩৭৭৯৩) বেশি। = ১২৮৮৩৫ বেশি।
প্রশ্ন: ৩৮ হালি কলার দাম ১২১৬ টাকা হলে-
ক) ১ হালি কলার দাম কত?
খ) ৪ হালি কলার দাম কত?
গ) ১ ডজন কলার দাম কত?
ঘ) ১টি কলার দাম কত?
ঙ) ৩৮ হালিতে কয়টি কলা?
সমাধান:
(ক)
৩৮ হালি কলার দাম ১২১৬ টাকা
- ১ হালি কলার দাম (১২১৬╕৩৮) টাকা = ৩২ টাকা
(খ)
১ হালি কলার দাম ৩২ টাকা
- ৪ হালি কলার দাম (৩২ x ৪) টাকা = ১২৮ টাকা
(গ)
আমরা জানি, ১ ডজন = ১২টি, ১ হালি = ৪টি
এখন, ১ হালি বা ৪টি কলার দাম ৩২ টাকা
- ১ " " (৩২╕৪) টাকা = ৮ টাকা
- ১২ " " (৮ x ১২) টাকা = ৯৬ টাকা
(ঘ)
১২টি কলার দাম ৯৬ টাকা
- ১ " " (৯৬ ╕ ১২) টাকা = ৮ টাকা
(ঙ)
১ হালি = ৪টি
- ৩৮ হালি = (৪ x ৩৮)টি = ১৫২টি।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
দীদার চেৌধুরী, সিনিয়র শিক্ষক, আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা