
যোগ্যতাভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন
প্রিয় শিক্ষার্থী, গণিত প্রশ্নপত্রে ১ নং প্রশ্নে থাকবে ১০টি যোগত্যাভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন। প্রতিটি প্রশ্নের চারটি বিকল্প উত্তর দেওয়া থাকবে। সঠিক উত্তরটি বাছাই করে উত্তরপত্রে লিখতে হবে। অনুশীলনের জন্য কিছু নির্বাচিত বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো:
প্রশ্ন: আতিক ও আসিফ দুই ভাই। আতিকের নিকট ৫৫২৫ টাকা এবং আসিফের নিকট ৯২২৫ টাকা আছে। উভয়ের টাকার পার্থক্য কীভাবে বের করতে হবে?
ক. আতিকের টাকা থেকে আসিফের টাকা বিয়োগ করে। খ. আসিফের টাকা থেকে আতিকের টাকা বিয়োগ করে। গ. আসিফ ও আতিকের টাকা যোগ করে। ঘ. আসিফ ও আতিকের টাকা ভাগ করে।
উত্তর: খ. আসিফের টাকা থেকে আতিকের টাকা বিয়োগ করে।
প্রশ্ন: এক ব্যক্তির দৈনিক আয় ২১৬ টাকা। তাঁর এক বছরের আয় বের করতে হলে এক দিনের আয়কে—
ক. ১২ দিয়ে ভাগ করতে হবে
খ. ১২ দিয়ে গুণ করতে হবে
গ. ৩৬৫ দিয়ে গুণ করতে হবে
ঘ. ৩৬৫ দিয়ে ভাগ করতে হবে
উত্তর: গ. ৩৬৫ দিয়ে গুণ করতে হবে
প্রশ্ন: অপূর্বকে তার বাবা খাতা ও পেনসিল কেনার জন্য ৫০ টাকা দিলেন। অপূর্ব ১৬ টাকা দিয়ে একটি খাতা এবং ১২ টাকা দিয়ে দুটি পেনসিল কিনল। খাতা ও পেনসিল কেনার পরে অপূর্বের কাছে আর কত টাকা থাকল?
ক. ৮ টাকা খ. ২২ টাকা গ. ১৮ টাকা ঘ. ৩৮ টাকা।
উত্তর: খ. ২২ টাকা
প্রশ্ন: কোন সংখ্যা থেকে ১৭ বিয়োগ করলে বিয়োগফল ৩৩ হয়। এখানে অজানা সংখ্যাটির জন্য [ক] প্রতীক নিলে [ক] সংখ্যাটি হবে ৩৩ ও ১৭ এর—
ক. যোগফল খ. বিয়োগফল গ. গুণফল ঘ. ভাগফল
উত্তর: ক. যোগফল
প্রশ্ন: চিহ্নটি কোন ধরনের প্রতীক?
ক. সংখ্যা প্রতীক খ. প্রক্রিয়া প্রতীক
গ. সম্পর্ক প্রতীক ঘ. ছোট অথবা সমান
উত্তর: গ. সম্পর্ক প্রতীক
প্রশ্ন: ৬টি খাতার দাম ৪২ টাকা হলে ৩টি খাতার দাম কত হবে তা নির্ণয় করতে ৬টি খাতার দাম থেকে প্রথমে—
ক. ২টি খাতার দাম বের করতে হবে
খ. ৩টি খাতার দাম বের করতে হবে
গ. ১টি খাতার দাম বের করতে হবে
ঘ. ৫টি খাতার দাম বের করতে হবে
উত্তর: গ. ১টি খাতার দাম বের করতে হবে
প্রশ্ন: স্কুলের সাংস্কৃতিক সপ্তাহে চৈতি ১ মিটার লাল ফিতা কিনে এর অর্ধেক দিয়ে তিনটি ব্যাজ তৈরি করল। প্রতিটি ব্যাজ তৈরি করতে ১ মিটার ফিতার কত অংশ লাগবে?
ক. অংশ খ. অংশ গ. অংশ ঘ. অংশ
উত্তর: ঘ. অংশ
প্রশ্ন: প্রদত্ত গাণিতিক বাক্যের খালি ঘরে কোন সংখ্যাটি বসবে?
২৫+৩০=৬০—
ক. ৩ খ. ৫ গ. ৬ ঘ. ৯
উত্তর: খ. ৫
প্রশ্ন: কোনটি সম্পর্ক প্রতীক?
ক. ৮ খ. + গ. > ঘ. {}
উত্তর: গ. >
প্রশ্ন: ও হলো—
ক. প্রকৃত ভগ্নাংশ খ. অপ্রকৃত ভগ্নাংশ
গ. মিশ্র ভগ্নাংশ ঘ. সমতুল ভগ্নাংশ।
উত্তর: ঘ. সমতুল ভগ্নাংশ।
প্রশ্ন: ১৮, ২৪ ও ৩০-এর সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক হলো—
ক. ২ খ. ৩ গ. ৬ ঘ. ৩০
উত্তর: গ. ৬
প্রশ্ন: কোন সালটি অধিবর্ষ নয়?
ক. ২০০০ খ. ১৯৮৮ গ. ১৯০০ ঘ. ২০১২
উত্তর: গ. ১৯০০
প্রশ্ন: তিনটি আমগাছের প্রতিটি থেকে ৮টি করে আম পেড়ে ৪ বন্ধু সমানভাবে ভাগ করে নিল। প্রত্যেকে কয়টি করে আম পেল তা বের করতে নিচের কোনটি অনুসরণ করতে হবে?
ক. ৩+৮×৪ খ. ৮×৩╕৪ গ. (৮+৩)×৪ ঘ. (৩×৮)╕৪
উত্তর: ঘ. (৩×৮)╕৪
প্রশ্ন: ৬০-এর মৌলিক গুণনীয়ক নির্ণয়ে কোনটি সঠিক?
ক. ২×২×৩×৫ খ. ৩০×২
গ. ২×৩×১০ ঘ. ২×৩০
উত্তর: ক. ২×২×৩×৫
প্রশ্ন: কোনটি খোলা বাক্যের উদাহরণ?
ক. ২×ক=১৬×৮ খ. ২×৪=১৬×৮
গ. ১০০╕২=৫০ ঘ. ১+২+৩+৪=১০
উত্তর: ক. ২×ক=১৬×৮
প্রশ্ন: রাত ৯টা ১৫ মিনিটকে আন্তর্জাতিক রীতিতে প্রকাশ করলে হবে—
ক. ৯টা ১৫ মিনিট খ. ১২টা ১৫ মিনিট
গ. রাত সোয়া ৯টা ঘ. ২১টা ১৫ মিনিট।
উত্তর: ঘ. ২১টা ১৫ মিনিট।
প্রশ্ন: ১৫+<১০+১৫ এই গাণিতিক বাক্যটিকে সঠিক বাক্যে পরিণত করতে হলে খালি ঘরে কোন সংখ্যাটি বসবে?
ক. ৫ খ. ১০ গ. ২০ ঘ. ২৫
উত্তর: ক. ৫
প্রশ্ন: কোন রাশিমালাটি(৩৫╕৫)+১৪-এর সমান হবে?
ক. ২×(৫+৩৪) খ. (২×৫)+৩৪
গ. ৩৪×(৫×২) ঘ. ১১+(৫×২)
উত্তর: ঘ. ১১+(৫×২)
প্রশ্ন: হাবিব দোকানে গিয়ে ৮ টাকার ১টি পেনসিল, ২০ টাকার ১টি খাতা ও ৬ টাকার একটি বলপেন কিনল। সে কত টাকার জিনিস কিনল তা বের করতে একটি সচল ক্যালকুলেটরে কতবার বোতাম টিপতে হবে?
ক. ৫ বার খ. ৬ বার গ. ৭ বার ঘ. ৮ বার
উত্তর: গ. ৭ বার
প্রশ্ন: ৪টি ঝুড়িতে রাখা ৪৮টি কমলালেবু থেকে ১টি ঝুড়িতে রাখা কমলালেবুর সংখ্যা নির্ণয় করতে হবে ৪৮ কে ৪ দিয়ে—
ক. ভাগ করে খ. যোগ করে গ. বিয়োগ করে ঘ. গুণ করে
উত্তর: ক. ভাগ করে
প্রশ্ন: রফিক সোনালী ব্যাংকে কিছু টাকা রাখল। এক বছর পর রফিককে ব্যাংক আসল টাকার অতিরিক্ত কিছু টাকা প্রদান করল। সেটা কী?
ক. আসল খ. সুদাসল গ. মুনাফা ঘ. আমানত
উত্তর: মুনাফা।
প্রশ্ন: শফিক সাহেব ধারাবাহিকভাবে ১০ বছর একই বিদ্যালয়ে শিক্ষকতা করছেন। এ সময়কালকে কী বলবে?
ক. এক যুগ খ. এক দশক গ. এক শতাব্দী ঘ. অর্ধবর্ষ
উত্তর: খ. এক দশক
প্রশ্ন: ১ দিন সমান কত মিনিট?
ক. ১৪০০ খ. ১৪৪০ গ. ১৪৪২ ঘ. ১৫৪০
উত্তর: খ. ১৪৪৩
প্রশ্ন: চতুর্ভুজের কতটি শীর্ষবিন্দু বা কৌণিক বিন্দু থাকে?
ক. ৩টি খ. ২টি গ. ১টি ঘ. ৪টি। উত্তর: ঘ. ৪টি।
প্রশ্ন: সিফাত ২টি সংখ্যার গুণফল নির্ণয়ের জন্য নিচের কোন সূত্রটি ব্যবহার করবে?
ক. গুণফল ╕ গুণক খ. গুণফল ╕ গুণ্য
গ. গুণ্য ╕ গুণক ঘ. গুণফল = গুণ্য × গুণক
উত্তর: ঘ. গুণফল = গুণ্য × গুণক
প্রশ্ন: ‘গুণ্য’ নির্ণয়ের সূত্র কোনটি?
ক. গুণফল × গুণক খ. গুণ্য = গুণফল ╕ গুণক
গ. গুণ্য × গুণক ঘ. গুণ্য ╕ গুণক
উত্তর: খ. গুণ্য = গুণফল ╕ গুণক
প্রশ্ন: ১৪৫ × ১০০ এর গুণফল কত?
ক. ১৪৫০০০ খ. ১৪৫ গ. ১৪৫০ ঘ. ১৪৫০০
উত্তর: ঘ. ১৪৫০০
প্রশ্ন: ১০০০ কে ৯৯৯ দ্বারা গুণ করলে গুণফল কত হবে?
ক. ৯৯৯ খ. ৯৯৯০ গ. ৯৯৯০০ ঘ. ৯৯৯০০০
উত্তর: ঘ. ৯৯৯০০০
প্রশ্ন: ১০০০ × ৯৯৯৯ = কত?
ক. ৯৯০০০ খ. ৯৯৯৯০০০ গ. ৯৯৯০০ ঘ. ৯৯৯৯০
উত্তর: খ. ৯৯৯৯০০০
প্রশ্ন: তাহিরের একটি খাতায় ৭৭টি পৃষ্ঠা আছে। ঠিক সেরকম ১০টি খাতার পৃষ্ঠাসংখ্যা কত হবে?
ক. ৮৭ খ. ৬৭ গ. ৭৭১০ ঘ. ৭৭০
উত্তর: ঘ. ৭৭০
প্রশ্ন: নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ‘ভাগফল’ নির্ণয়ের সূত্র কোনটি?
ক. ভাগফল = ভাজ্য ╕ ভাজক
খ. ভাগফল = ভাজ্য × ভাজক
গ. ভাগফল = ভাজ্য ╕ ভাগশেষ
ঘ. ভাগফল = ভাজ্য + ভাগশেষ
উত্তর: ক. ভাগফল = ভাজ্য ╕ ভাজক
প্রশ্ন: নিঃশেষে বিভাজ্য না হলে ভাজক নির্ণয়ের সূত্র কোনটি?
ক. ভাজক = (ভাজ্য - ভাগশেষ) ╕ ভাগফল
খ. ভাজ্য ╕ ভাগফল গ. ভাজ্য × ভাগফল
ঘ. (ভাজ্য + ভাগশেষ) ╕ ভাগফল
উত্তর: ক. ভাজক = (ভাজ্য - ভাগশেষ) ╕ ভাগফল
প্রশ্ন: সুমন অংক করার সময় ২৬০ কে ২০ দ্বারা ভাগ করল। এখন ভাগফল কত হবে?
ক. ১৩০ খ. ২৬ গ. ১২ ঘ. ১৩
উত্তর: ঘ. ১৩
প্রশ্ন: ২৭৫ কে ২৫ দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে?
ক. ১০ খ. ১১ গ. ১২ ঘ. ১৩
উত্তর: খ. ১১
প্রশ্ন: ৯৯৯৯ কে ১০০ দ্বারা ভাগ করলে ভাগশেষ কত?
ক. ৯ খ. ৯৯ গ. ৯৯৯ ঘ. ৯০। উত্তর: খ. ৯৯
প্রশ্ন: হাসান স্কুলের পাশের লাইব্রেরি থেকে ৮টি খাতা ৩২ টাকা দিয়ে কিনল। ১টি খাতার দাম —
ক. কম হবে খ. সমান হবে গ. বেশি হবে ঘ. দ্বিগুণ হবে
উত্তর: ক. কম হবে
প্রশ্ন: হাবিব ৪টি পেনসিল কিনল ১২ টাকা দিয়ে। তাহলে ৬টি পেনসিলের দাম —
ক. কম হবে খ. বেশি হবে গ. সমান হবে ঘ. দ্বিগুণ হবে
উত্তর: খ. বেশি হবে
প্রশ্ন: ১টি পেনসিলের দাম ৫ টাকা হলে, ৬টি পেনসিলের দাম কত?
ক. ৩০ টাকা খ. ১৮ টাকা গ. ১৫ টাকা ঘ. ১২ টাকা
উত্তর: ক. ৩০ টাকা
প্রশ্ন: ৬টি পেনসিলের দাম ২৪ টাকা হলে, ১টির দাম কত?
ক. ৩ টাকা খ. ৪ টাকা গ. ২৪ টাকা ঘ. ৭২ টাকা
উত্তর: খ. ৪ টাকা
প্রশ্ন: এক ডজন কলার দাম ৫০ টাকা হলে, ৬টি কলার দাম কত?
ক. ২৫ টাকা খ. ১২০ টাকা গ. ১৫৪ টাকা ঘ. ১৪০ টাকা
উত্তর: ক. ২৫ টাকা
প্রশ্ন: একটি পোশাক কারখানায় ২০ জন লোক একটি কাজ ১৫ দিনে করতে পারে। ওই কাজ ১৫ জন লোক কত দিনে শেষ করতে পারবে?
ক. ১৫ দিন খ. ২০ দিন গ. ২৫ দিন ঘ. ৩০ দিন
উত্তর: খ. ২০ দিন
প্রশ্ন: একটি পোশাক কারখানায় ৩০০ জন লোক যে খাদ্য ৩০ দিনে খেতে পারে, কতজন লোক সে খাদ্য ৬০ দিনে খেতে পারবে?
ক. ১০০ জন খ. ১৫০ জন গ. ২০০ জন ঘ. ২৫০ জন
উত্তর: খ. ১৫০ জন।
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক, আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা