প্রিয় পরীক্ষার্থী, গণিত বিষয়ের প্রস্তুতির জন্য আজ দেওয়া হলো ২ নম্বর প্রশ্নের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। প্রশ্নগুলো পড়ে খাতায় উত্তর লিখবে। পরে উত্তর মিলিয়ে নেবে।
২ নম্বর প্রশ্ন
১। ১০টি কলমের দাম ৪০ টাকা। একই রকম ১৫টি কলমের দাম কত?
২। ১ ডজন কলার দাম ১৫০ টাকা হলে ১ হালি কলার দাম কত?
৩। ৬৩৫০০কে ১০০ দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে?
৪। নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাজ্য নির্ণয়ের সূত্রটি লেখো।
৫। নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাজক নির্ণয়ের সূত্রটি লেখো।
৬। ১০টি বলপয়েন্ট কলমের দাম ৪০ টাকা। একই রকম ১৫টি বলপয়েন্ট কলমের দাম কত?
৭। পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও চার অঙ্কের বৃহত্তম সংখ্যার মধ্যে পার্থক্য কত?
৮। (ক—৪) ৬ = ৬ হলে ক-এর মান কত?
৯। ৪, ০, ৫, ৭, ৮, ৬ এই অঙ্কগুলো একবার মাত্র ব্যবহার করে ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি লেখো।
১০। প্রক্রিয়া প্রতীকগুলো লেখো।
১১। সংখ্যা প্রতীক কতটি?
১২। এবং কে সম্পর্ক প্রতীক দিয়ে লেখো।
১৩। ১৫-এর মৌলিক উত্পাদক কয়টি?
১৪। ২, ৩, ৫ ও ৭ এর গসাগু কত?
১৫। গসাগুর পূর্ণ বাক্য কী?
১৬। কোন সংখ্যা যেকোনো সংখ্যারই গুণনীয়ক?
১৭। এর লঘিষ্ঠ রূপ কত?
১৮। রিফাত প্রস্তুতি পরীক্ষায় গণিতে ১০০ নম্বরের মধ্যে ১০০ পেল। সে মোট নম্বরের কত অংশ পেয়েছে।
১৯। ভগ্নাংশটির বিপরীত ভগ্নাংশ লেখো।
২০। ৬.৪৩ × ১০ = কত?
২১। বিয়োগ করো: ১৮.৫৭৫ — ১৫.৮৯৫ = কত?
২২। ০.০০০৬২৫কে কত দিয়ে ভাগ করলে ভাগফল ০.১২৫ হবে?
২৩। ভাগ করো: ৫৫.৩৬ ১০ = কত?
২৪। ১১, ৬ ও ১৩ এর গড় কত?
২৫। ১২, ০ ও ১৮ এর গড় কত?
২৬। ৩৫%কে সাধারণ ভগ্নাশে প্রকাশ করলে কত হয়?
২৭। ৪ টাকার ৭৫% = কত?
২৮। কে শতকরায় প্রকাশ করলে কত হয়?
২৯। ৬০ টাকার ২৫% = কত?
৩০। ভাগ করো: ৬৪০০ ১০০ = কত?
৩১। একটি গল্পের বইয়ের ক্রয়মূল্য ১০০ টাকা এবং বিক্রয়মূল্য ১২০ টাকা। শতকরা কত লাভ হলো?
৩২। গুণ করো: ৯০০ × ৭০০ = কত?
৩৩। এক কেজি ফজলি আম ১০০ টাকায় ক্রয় করে ৯৫ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
৩৪। ক্রয়মূল্য অপেক্ষা বিক্রয়মূল্য বেশি হলে কী হয়?
৩৫। ১০০ টাকায় ১ বছরে যে মুনাফা হয় তাকে
কী বলে?
৩৬। মুনাফা নির্ণয়ের সূত্রটি লেখো।
৩৭। আসল নির্ণয়ের সূত্রটি লেখো।
৩৮। তোমার গণিত পাঠ্যবইয়ের কর্নারগুলো কী ধরনের কোণ?
৩৯। একটি ব্ল্যাকবোর্ডের আকার আয়তাকার হলে এর চার কোনায় কোন
ধরনের কোণ রয়েছে?
৪০। একটি চতুর্ভুজের কয়টি কৌণিক বিন্দু থাকে?
৪১। চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি কত ডিগ্রি?
৪২। ব্যাস ব্যাসার্ধের কত গুণ?
৪৩। একটি বেঞ্চের দৈর্ঘ্য ১ মিটার ৫০ সেন্টিমিটার হলে অনুরূপ দুটি
বেঞ্চের দৈর্ঘ্য কত?
৪৪। ১৫০০ কেজিকে কুইন্টালে প্রকাশ করলে
কত হবে?
৪৫। ৫ কিলোমিটারকে সেন্টিমিটারে প্রকাশ করো।
৪৬। ১ হেক্টর = কত বর্গমিটার?
৪৭। দৈর্ঘ্য পরিমাপের মূল একক কী?
৪৮। ওজন পরিমাপের মূল একক কী?
৪৯। ২০১২ সাল কি অধিবর্ষ?
৫০। উপাত্ত কত প্রকার ও কী কী?
৫১। শ্রেণি ব্যবধান বলতে কী বোঝায়?
৫২। আদমশুমারি কাকে বলে?
৫৩। আমাদের জীবনের আমূল পরিবর্তন করেছে কোন যন্ত্রটি?
৫৪। ৮ + ৭ = কত? এই যোগটি সচল ক্যালকুলেটর ব্যবহার করে করা গেলে কয়টি বোতাম টিপতে হবে?
৫৫। কম্পিউটারের একটি ইনপুট ডিভাইসের নাম লেখো।
৫৬। লসাগুর পূর্ণ বাক্য কী?
৫৭। বিনিয়োগকৃত টাকাকে কী বলা হয়?
৫৮। একটি বস্তুর লাভ বা ক্ষতি সব সময় কিসের ওপর হিসাব করা হয়?
৫৯। একটি চতুর্ভুজ কয়টি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ থাকে?
৬০। একটি আয়তের পরস্পর বিপরীত বাহুগুলো কেমন হবে?
৬১। রম্বসের বিপরীত কোণগুলো কেমন?
৬২। বৃত্তচাপ কিসের অংশ?
৬৩। বৃত্তের বৃহত্তম জ্যা কোনটি?
৬৪। বৃত্তের কেন্দ্রগামী জ্যাকে কী বলে?
৬৫। সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র লেখো?
৬৬। এক এয়র = কত বর্গমিটার?
৬৭। কত বছরে একবার অধিবর্ষ আসে?
৬৮। ১ যুগ কাকে বলে?
৬৯। বর্তমানে তুমি কোন শতাব্দীতে রয়েছ?
৭০। ১ দিনে কত সেকেন্ড?
৭১। জনসংখ্যার ঘনত্ব কী?
৭২। ২০১১ সালের জরিপ অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা কত?
৭৩। সাধারণ ক্যালকুলেটর কোথায় ব্যবহূত হয়?
৭৪। যে বছর অধিবর্ষ হবে, সেই বছরের মোট দিনের সংখ্যা কত?
৭৫। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র লেখো।
৭৬। ভাগশেষ সব সময় ভাজকের চেয়ে কী ধরনের হয়?
৭৭। ৫—(৩৬-১০) ১৩ = কত হবে?
৭৮। ১০০% এর অর্থ কী?
৭৯। ২৫ লিটার ৫০ লিটারের শতকরা কত ভাগ?
৮০। একটি বৃত্তের কেন্দ্র থেকে পরিধির দূরত্বকে কী বলে?
৮১। ১ লিটার = কত ঘন সেন্টিমিটার?
৮২। ১ মিটার × ১ মিটার × ১ মিটার = কত?
৮৩। আয়তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র লেখো?
৮৪। অধিবর্ষের ফেব্রুয়ারি মাসের দিনসংখ্যা কত?
৮৫। ১০০০ ঘণ্টাকে মাস, দিন ও ঘণ্টায় প্রকাশ করো।
৮৬। বৈজ্ঞানিক ক্যালকুলেটর কোথায় ব্যবহূত হয়?
৮৭। একটি রম্বসের চারটি বাহুর দৈর্ঘ্য কেমন হবে?
৮৮। কর্ণ কী?
৮৯। একটি চতুর্ভুজের কয়টি কর্ণ থাকে?
৯০। ত্রিভুজের কয়টি কর্ণ আছে?
৯১। তরল পদার্থের আয়তনের একক কী?
৯২। ১ ডেকালিটার = কত লিটার?
৯৩। বার্ষিক মুনাফার হার ৬% বলতে কী বোঝ?
৯৪। গুণ করো: ৪০ × ১.৮ = কত?
৯৫। পূর্ণ সংখ্যা ও প্রকৃত ভগ্নাংশ মিলে কী হয়?
৯৬। হিসাব করো: ২৪ — ৩ × ৪ ╕২ = কত?
৯৭। প্রতিটি সংখ্যার মৌলিক গুণনীয়ককে কী বলা হয়?
৯৮। ১ ইঞ্চি = কত সেমি?
শাহাদাত্ হোসেন শাকিল, প্রধান শিক্ষক
মিরপুর সেনানিবাস সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা
খন্দকার আতিক, শিক্ষক
উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা