পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের গণিত পড়াশোনা: অনুশীলনী ৩
প্রশ্ন: ভাজক ৭৮, ভাগফল ২৫ এবং ভাগশেষ হলো ভাজকের এক-তৃতীয়াংশ। ভাজ্য কত?
সমাধান
দেওয়া আছে,
ভাজক ৭৮
ভাগফল ২৫
ভাগশেষ হলো ভাজকের এক-তৃতীয়াংশ
অর্থাৎ ভাগশেষ = ৭৮ ৩ = ২৬
আমরা জানি,
ভাজ্য = (ভাজক × ভাগফল) + ভাগশেষ
= ৭৮ × ২৫ + ২৬
= ১৯৫০ + ২৬
= ১৯৭৬
উত্তর: ভাজ্য ১৯৭৬।
প্রশ্ন: ভাজ্য ৮৯০৩, ভাজক ৮৭ এবং ভাগশেষ ২৯। ভাগফল কত?
সমাধান
দেওয়া আছে,
ভাজ্য ৮৯০৩
ভাজক ৮৭
ভাগশেষ ২৯
ভাগফল বের করতে হবে।
আমরা জানি,
ভাগফল = (ভাজ্য - ভাগশেষ) ভাজক
= (৮৯০৩ - ২৯) ৮৭
= ৮৮৭৪ ৮৭
= ১০২
উত্তর: ভাগফল ১০২।
হিসাব
৮৭) ১০২
৮৮৭৪
৮৭
১৭৪
১৭৪
০
প্রশ্ন: একটি কারখানায় ৭ দিনে ২৫২০টি সাইকেল তৈরি হয়। ওই কারখানায় ৩ সপ্তাহে কতটি সাইকেল তৈরি হবে?
সমাধান
আমরা জানি,
১ সপ্তাহ = ৭ দিন
∴ ৩ সপ্তাহ = (৭ × ৩) দিন
= ২১ দিন
একটি কারখানায়
৭ দিনে তৈরি হয় ২৫২০টি সাইকেল
∴ ১ দিনে তৈরি হয় (২৫২০ ৭)টি সাইকেল
= ৩৬০টি সাইকেল
∴ ২১ দিনে তৈরি হয় (৩৬০ × ২১)টি সাইকেল
= ৭৫৬০টি সাইকেল
সুতরাং ৩ সপ্তাহে সাইকেল তৈরি হয় ৭৫৬০টি
উত্তর: ৭৫৬০টি।
বাকি অংশ ছাপা হবে আগামীকাল