গণিত অলিম্পিয়াডে বড়দের প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেকেন্ডারি ক্যাটাগরি যেহেতু নবম-দশম শ্রেণীর জন্য, তাই এ ক্যাটাগরিটি শুধু গণিত অলিম্পিয়াডের জন্যই নয়, ব্যক্তিগত বা জাতীয় শিক্ষাজীবনেও এটি গুরুত্বপূর্ণ সময়। আর নবম শ্রেণী থেকেই যেহেতু বাংলাদেশ গণিত ক্যাম্পে অংশ নেওয়ার সুযোগ পাওয়া যায়, তাই তাদের প্রতিযোগিতাও বেশি। নতুন অনেক বিষয়ের ধারণা পায় নবম-দশম শ্রেণীর শিক্ষার্থীরা। যেমন: পাঠ্যবইটি খুললেই প্রথমে চোখে পড়ে সেট শব্দটি। নাম শুনে মনে হয় কী না কী জিনিস, কিন্তু আসলে খুবই সোজা। সেটের ধারণা পরিষ্কার করার জন্য সাধারণ গণিতের পাশাপাশি উচ্চতর গণিত এবং একাদশ-দ্বাদশ শ্রেণীর বীজগণিত বইটি পড়া যেতে পারে। সেটের মধ্যে উপসেট, সংযোগ সেট, শূন্য সেট ইত্যাদির ধারণা পরিষ্কার থাকা উচিত। সেটের সমস্যাগুলোর মধ্যে সংখ্যার ধর্ম, ধারা, গুণিতক, গুণনীয়ক ইত্যাদি অন্তর্ভুক্ত। সেটের মতোই গুরুত্বপূর্ণ দুটি বিষয়—সংখ্যারেখা ও ফাংশন। ফাংশন আর কিছুই নয়—শুধুই দুই বা ততোধিক চলকের মধ্যে সম্পর্ক। এ সম্পর্কটাকেই f(x) আকারে লেখা হয়। ফাংশনের ধারণা পরিষ্কার করার জন্যও উচ্চতর গণিত ও একাদশ-দ্বাদশ শ্রেণীর বই দেখা যেতে পারে। আমরা একটু দেখি ফাংশনের একটি সমস্যা আমাদের ফাংশনের ধারণা পরিষ্কারে সাহায্য করে কি না।সমস্যা: f(n) = n/2, যখন n জোড় এবং f(n) = 4n+1 যখন n বিজোড়। এখন n পূর্ণ সংখ্যা ও f{f(n)} = 21 হলে n-এর মান নির্ণয় করো।এখানে মোট দুটি চলক: n (স্বাধীন) এবং f(n) (পরাধীন)। n ও f(n)-এর মধ্যে মোট সম্পর্ক বা ফাংশন তিনটি।f(n) = n/2, যখন n জোড়f(n) = 4n+1, যখন n বিজোড়f{f(n)} = 21, যেহেতু এখানে দুটি ফাংশন কাজ করছে। তাই n/2 ও 4n+1-এর মানটি দুবার করে বের করতে হবে। অর্থাৎ (i) n প্রথমে জোড়, পরে বিজোড় (ii) n প্রথমে বিজোড় তারপর জোড় (iii) n দুবারই জোড় (iv) n দুবারই বিজোড়।(i) 4(n/2)+1 = 21 => 2n+1 = 21 => n = 10(ii) 4x+1/2 = 21 => n = 41/4 = 10.25(iii) n/2.2 = 21 => n = 84(iv) 4(4n+1)+1 = 21 => 16n = 16 => n=1এখন যেহেতু n পূর্ণ সংখ্যা, তাই n = 41/4 গ্রহণযোগ্য নয়।ফাংশন ছাড়াও সমীকরণ, সূচক, লেখচিত্র, সমীকরণের লেখ (একাদশ-দ্বাদশ শ্রেণীর জ্যামিতি বই), ধারা (সমান্তর, গুণোত্তর, অসীম ইত্যাদি), লগারিদম, লসাগু, গসাগু ইত্যাদি বিষয় খুবই গুরুত্বপূর্ণ।আরেকটি ছোট সমস্যা দেখা যাক: P ও N, 1-এর চেয়ে বড় পূর্ণ সংখ্যা। N+4 ও N+14, P দ্বারা বিভাজ্য হলে P-এর উৎপাদকগুলো বের করো।সমাধান: এই সমস্যাটিতে করার কিছুই নেই। যা আছে, সেটা পুরোটাই বোঝার বা চিন্তা করার। সব N-এর জন্য N+4 ও N+14, P দ্বারা বিভাজ্য হবে তখনই, যখন p-এর মান 10 হবে। N+14 - N - 4 = 10। p-এর উৎপাদক হবে 10। অঙ্ক কিন্তু শেষ হয়নি। 2 ও 5 আবার 10 এর উৎপাদক। তাহলে p-এর উৎপাদক হবে 2, 5 ও 10।আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডকে সামনে রেখে কম্বিনেটরিক্সকে শিক্ষার্থীদের মধ্যে আরও জনপ্রিয় করে তোলার চেষ্টা করছে। এ জন্য বিন্যাস সমাবেশ ও সম্ভাব্যতা একাদশ-দ্বাদশ শ্রেণীতে থাকা সত্ত্বেও গণিত অলিম্পিয়াডে অন্যান্য ক্যাটাগরিতে কম্বিনেটরিক্স-সংক্রান্ত সমস্যার উপস্থিতি লক্ষ করা যায়। ছোটবেলা থেকেই গণিত অলিম্পিয়াড ও উচ্চশিক্ষার কর্ণধারদের বিন্যাস-সমাবেশ, সাজানো, কাউন্টিং ইত্যাদি বিষয়ে দক্ষ করাই লক্ষ্য। সেকেন্ডারি ক্যাটাগরির শিক্ষার্থীরা এ ব্যাপারে একাদশ-দ্বাদশ শ্রেণীর পাঠ্যবই এবং গণিত উৎসবে বিক্রীত বিভিন্ন ইংরেজি বা বাংলা বইয়ের সাহায্য নিতে পারে।এবার আসা যাক জ্যামিতির ব্যাপারে। প্রথম শর্তই হলো, আগের পড়া সব জ্যামিতি চোখের সামনে ভাসিয়ে রাখতে হবে।তারপর বৃত্ত, বৃত্তস্থ চতুর্ভুজ, সদৃশ্যতা, ব্রহ্মগুপ্ত, এপোলোনিয়াস, টলেমি, বাহু দ্বারা ত্রিভুজের বিভক্তি, তাদের অনুপাত ইত্যাদি উপপাদ্য ও সম্পাদ্য জানতে ও বুঝতে হবে। চেষ্টা করতে হবে অনুশীলনীর সমস্যাগুলো নিজে সমাধান করার। একটি সহজ সমস্যা এখানে উল্লেখ করা হলো: দুটি সমান বৃত্ত পরস্পরকে A ও C বিন্দুুতে ছেদ করে এবং B ও D চাপ দুটির মধ্যবিন্দু। AC=24 ও BD=10cm হলে বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো।জ্যামিতি সমস্যাগুলোর সমাধান হবে সংখ্যানির্ভর (কোণের মান, বাহুর মান, অনুপাত ইত্যাদি)। যেহেতু আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড ইউক্লিডীয় জ্যামিতিনির্ভর, তাই গণিত অলিম্পিয়াডের সমস্যা ইউক্লিডীয় জ্যামিতির ওপর থাকবে। বিভিন্ন প্রকার ত্রিভুজের ক্ষেত্রফল বা বহুভুজ-সংক্রান্ত বিভিন্ন তথ্যও জানা থাকাটা দরকারি।হায়ার সেকেন্ডারি ক্যাটাগরিগণিত অলিম্পিয়াডের জ্যেষ্ঠ শিক্ষার্থীরা একাদশ-দ্বাদশ শ্রেণীর। ১০টি বছর কঠিন সংগ্রাম করে এসএসসি পাস করে উচ্চমাধ্যমিকে পদার্পণ—ওই ১০ বছরের পড়ালেখার গণিতের সব বিষয়ই কাজে লাগবে তাদের। আর উচ্চমাধ্যমিকে গণিতের বড় একটা অংশ থাকে ক্যালকুলাস, কার্তেসীয় জ্যামিতি আর বলবিদ্যা—যেগুলো গণিত অলিম্পিয়াডে খুব একটা কাজে আসে না। কারণ, গণিত অলিম্পিয়াড মূলত সংখ্যাতত্ত্ব, বীজগণিত, জ্যামিতি ও কম্বিনেটরিক্স নিয়ে কাজ করে। আমাদের পাঠ্যপুস্তকে অধ্যায় আকারে সংখ্যাতত্ত্ব না থাকলেও বিভাজ্যতা, লসাগু, গসাগু, উৎপাদক কিন্তু সংখ্যাতত্ত্বের বাইরের কিছু নয়; বরং প্রাথমিক বিষয়ই। এর বাইরে মডুলার অ্যারিথমেটিক খুব গুরুত্বপূর্ণ বিষয়। মডুলার অ্যারিথমেটিকের বিষয়ে গণিত ইশকুলে বেশ কিছু প্রবন্ধ ছাপা হয়েছে। এ ছাড়া এসজি টেলাংয়ের নাম্বার থিওরি, এলিমেন্টারি নাম্বার থিওরি ইত্যাদি বইয়ের সহযোগিতা নেওয়া যেতে পারে। গণিত অলিম্পিয়াডের বিভাগীয়, জাতীয় ও ক্যাম্পের বিভিন্ন প্রশ্নে মডুলার অ্যারিথমেটিকের প্রচুর ব্যবহার দেখা যাবে।উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীদের বীজগণিতের পাঠ্যবইটির সব ধারণা পরিষ্কার থাকা দরকার। যেমন, গত বছর একটি সহজ বীজগাণিতিক সমস্যা ছিল- 21054 + 51024 + 1 কে 9 দিয়ে ভাগ করলে কত অবশিষ্ট থাকবে? এটা বিভিন্নভাবে সমাধান করা সম্ভব। এখানে মডুলার অ্যারিথমেটিক প্রয়োগ করে দেখানো যেতে পারে কোনো অবশিষ্ট থাকে না। বিন্যাস, সমাবেশ, সম্ভাব্যতা, পিথাগোরিয়ান ত্রয়ী, প্যাসকেল ত্রিভুজ, দ্বিপদী উপপাদ্য, ফাংশন, ধারা ইত্যাদির পাশাপাশি সব মৌলিক ধারণাও পরিষ্কার থাকতে হবে। মাঝেমধ্যেই আঞ্চলিক গণিত অলিম্পিয়াডে সহজ সমস্যা আসে। যেহেতু মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের প্রশ্ন করার সময় আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডকে সামনে রাখা হয়, তাই গণিত অলিম্পিয়াডের বিভাগীয়, জাতীয় ও আন্তর্জাতিক প্রশ্নগুলো সামনে রেখে প্রস্তুতি নিলে খুব ভালো হয়। জ্যামিতির বিষয়ে অবশ্যই বলতে হবে, জ্যামিতি আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের বিগত কয়েক বছরের সবচেয়ে সহজ বিষয়। এর সঙ্গে সঙ্গে জ্যামিতির বিভিন্ন বইয়ের এবং আইএমওর বিভিন্ন বছরের সমস্যাগুলো সমাধান করে নিজেদের তৈরি করতে হবে।কম্বিনেটরিক্স তো হায়ার সেকেন্ডারি ক্যাটাগরির জন্য সব সময় গুরুত্বপূর্ণ। যেমন, 4 জন বন্ধু প্রতিদিন একটি রেস্টুরেন্টের গোল টেবিলের চতুর্দিকে 4টি একই রকম চেয়ারে বসে আড্ডা দেন। তাঁরা প্রতিদিন ভিন্ন ভিন্ন বিন্যাসে বসতে পছন্দ করেন। এভাবে চলতে থাকলে সর্বমোট কত দিন তাঁরা নতুন নতুন বিন্যাসে বসতে পারবেন? এ রকম সমস্যা নিয়ে ভাবার মধ্যে অন্য রকম চ্যালেঞ্জের স্বাদ পাওয়া যায়।নবম-দশম শ্রেণী পর্যন্ত জ্যামিতির ধারণা নিয়েই অনেক দূর এগোনো যায়। আরেকটি সাধারণ সমস্যা দেখা যাক: বুমবুমের কাছে ২টি লিচু, ১টি আম ও ১টি কাঁঠাল আছে। সে মোট কতভাবে ফলগুলো রিমঝিমকে দিতে পারবে?সমাধান: একবারে সাধারণভাবে বলা যায়, এখানে সম্ভাবনা ২টি—দেওয়া এবং না দেওয়া। অর্থাৎ ১টি আমের জন্য ফল দেওয়ার উপায় ২টি—দেবে অথবা দেবে না। ঠিক একইভাবে ১টি কাঁঠালের জন্য ফল দেওয়ার উপায় ২টি—দেবে অথবা দেবে না। তাহলে কারও কাছে ১টি আম ও ১টি কাঁঠাল থাকলে সে ফলগুলো মোট 2x2=4 ভাবে দিতে পারবে। আবার ২টি লিচু দেওয়ার উপায় মোট ৩টি—১টি দেবে, ২টি দেবে এবং ১টিও দেবে না। এখন বুমবুমের কাছে ২টি লিচু, ১টি আম ও ১টি কাঁঠাল আছে, তাহলে বুমবুম রিমঝিমকে ফল দিতে পারবে মোট 2x2x3 = 12 উপায়ে। খুব সাধারণ একটি সমস্যা হলো একটি ঘনকের দুটি সন্নিহিত পার্শ্বের রং ভিন্ন। ঘনকটি রং করতে সর্বনিম্ন কয়টি রং লাগবে।গত বছর সেট বিষয়টাকে একটু ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছিল। যেমন 1 থেকে 100 পর্যন্ত এমন কয়টি সংখ্যা আছে, যা 3 কিংবা 4-এর গুণিতক কিন্তু 5-এর গুণিতক নয়? এই সমস্যাটি দেখে অনেকে প্রথমে বুঝতে পারেনি যে এটি সেটের ধারণা দিয়ে খুব সহজে সমাধান করা সম্ভব। এ ক্ষেত্রে তিনটি সেট ছেদ করার সূত্রটি ব্যবহার করলেই চলবে। কিন্তু প্রিয় গণিতবন্ধুরা, এই সমস্যায় কী ব্যবহার করবে? 1 থেকে 100 পর্যন্ত এমন কয়টি সংখ্যা আছে, যা 3 কিংবা 6-এর গুণিতক কিন্তু 5-এর গুণিতক নয়? মনে রাখবে, 3 কিন্তু 6 এরও গুণিতক।সুব্রত দেব নাথ Π