প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমাদের গণিত উৎসবের আর বেশি দেরি নেই। স্বেচ্ছাসেবকদের হাতে অনেক অনেক কাজ। সবাইকে কাজ ভাগ করে নিতে হবে। সে জন্য সারা দেশের গণিত অলিম্পিয়াড স্বেচ্ছাসেবক (মুভার্স) ও বন্ধুসভার সদস্যদের প্রস্তুতি নিতে হবে এখন থেকেই। এ লক্ষ্যে আগামী ৫ ডিসেম্বর রোববার বিকেল সাড়ে চারটায় ঢাকার স্বেচ্ছাসেবকদের এক সভা প্রথম আলো কার্যালয়ের পঞ্চম তলার সেমিনার কক্ষে অনুষ্ঠিত হবে। সভায় পুরোনো স্বেচ্ছাসেবকেরা তো অবশ্যই থাকবেন, পাশাপাশি নতুন স্বেচ্ছাসেবক হতে আগ্রহীদেরও উপস্থিত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে।