জাদুর দাদু বললেন,
“প্রতি সারিতে ৪টি করে, ৬ সারি তরু,
সবমিলে ১২টি তরু, কীভাবে আঁকি গুরু?”
চয়ন বলল,“৬ সারির প্রতিটিতে ৪টি করে ৬×৪ = ২৪ টা গাছ হয়। ১২টা গাছের হিসাব তো মিলবার নয়।” বিলু একটু হিসাব করে বলল,“খুব কম করেও ১৫ টা বসানো যেতে পারে।”
দাদু বেশ খুশি হয়েই বললেন,
“আর একটু চেষ্টা করো বিলু, তুমি পারবে, একটু অন্য রকম ভাবে চিন্তা করো।”
কিছুক্ষণ পরেই বিলু ধাঁধাঁটির সমাধান করে দিল।
দাদু বেশ খুশি হয়েই সবাইকে ৩টি করে লাড্ডু দিলেন এবং বললেন,
“এই জন্যই প্রচলিত ধারার বাইরে মাঝেমধ্যে চিন্তা করাটা ভালো।”
এরমধ্যেই হঠাৎ কোত্থেকে রিয়ন চলে এল।
দাদু তাকেও লাড্ডু দিয়ে জিজ্ঞাসা করলেন,“কী ব্যাপার রিয়ন? হঠাৎ কী মনে করে?”
রিয়ন লাড্ডুতে কামড় দিয়ে বলল,“একটা বিপদে পড়েই এসেছি।”
দাদু জিজ্ঞাসা করলেন,“কী বিপদ?”
রিয়ন বলল,
“এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত?গত দুদিন চিন্তা করেও কিছু বের করতে পারলাম না। এটা একটু বুঝিয়ে দাও না দাদু।”
দাদু কিছু সময় দেখে বললেন,
“এটাও কিন্তু Thinking Outside the Box এর মতই। এই বর্গক্ষেত্রের বাইরে গিয়ে চিন্তা করতে হবে।”
রিয়ন বলল,“সেটা আবার কী জিনিস?”
এরপর এতক্ষণ দাদুর ধাঁধাঁগুলো চয়ন, নয়ন ও বিলু পালা করে বলল।
সব শুনে রিয়ন বলল,“কিন্তু এখানে বর্গক্ষেত্রের বাইরে কী চিন্তা করব?”
এরপর দাদু একটু দেখিয়ে দিলেন।
এবারে রিয়ন চট করে বুঝে গেল। এবং অঙ্কটা করে দিল।
আসলে ভিতরের ক্ষেত্রটা একটা ১২×৩ আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের কর্ণ আর বর্গক্ষেত্রর কর্ণ তো এক।
তাহলে কর্ণের দৈর্ঘ্যের জন্য পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই,
(কর্ণ)২ = ১২২+৩২ = ১৪৪+৯ = ১৫৩
তাহলে, কর্ণ =
এবার, বর্গক্ষেত্রের কর্ণ = বাহুর দৈর্ঘ্য ×
বাহুর দৈর্ঘ্য =
এত সহজ সমাধান দেখে সবাই দাদুকে ধন্যবাদ দিয়ে খুশিমনে বাড়ি চলে গেল।
দাদুও মনেমনে বেশ খুশি হলেন এই ভেবে যে সবাই এখন গণিতচর্চায় মন দিচ্ছে।