গণিত ইস্কুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপয়া সংখ্যার পয়া গল্পঅভীক রায়লাকি সেভেন আর আনলাকি থারটিন—এই অপবাক্যটি মনে হয় সবার জীবনেই সবচেয়ে বেশিবার শোনা বাক্যগুলোর একটি। কোনো সংখ্যার জন্য এর চেয়ে বড় গালি আর হয় না। সংখ্যাকে বলা হচ্ছে অপয়া! how dare you! এমন মানুষও আছেন, যাঁরা এই সংখ্যাটাকে রীতিমতো ভয় পান। চিকিৎসকদের ভাষায়, এই তেরো-ভীতির নাম হলো Triskaidekaphobia। তবে মজার ব্যাপার হলো, এই লাকি আর আনলাকি ভ্রাতৃযুগলের মধ্যে অদ্ভুত এক সম্পর্ক রয়েছে। 13 হলো সপ্তম বেজোড় সংখ্যা—1, 3, 5, 7, 9, 11, 13। ভীতিপ্রবণ মানবহূদয়ের এই বেঢপ ভয় সম্পর্কে সৃষ্টিকর্তা মনে হয় আগে থেকেই জানতেন, তাই এই দুজনকে এমন আত্মার বাঁধনে বেঁধে ফেলেছেন। তেরো আর সাতের যুগলবন্দীর আরও কিছু উদাহরণ পরে আসবে, অপেক্ষা করুন!13 খুব সুন্দর একটি সংখ্যা (এ কথাটি অবশ্য যেকোনো সংখ্যার জন্যই বলে ফেলা যায়)। 13 হলো প্রথম দুটি মৌলিক সংখ্যার বর্গের যোগফল: 13 = 2^2+ 3^2; (যদিও এটাকে খুব trivial মনে হতে পারে) 13-কে ঘিরে আরও মজার কিছু বৈশিষ্ট্য আছে। যেমন দ্বিতীয় primitive pythagorean triple-এর (5, 12, 13) অতিভুজের মান 13 (13^2 = 5^2 + 12^2)। এ ধরনের ত্রয়ীগুলোর মধ্যে 13তমটি পাওয়া যায় 5, 12, 13-এর প্রতিটি সংখ্যার আগে ঠিক একটি করে 1 জুড়ে দিয়ে সেটি হলো 15, 112, 113।13-এর সঙ্গে এর অঙ্কগুলোর গুণফল যোগ করলে একটি বর্গসংখ্যা পাওয়া যায়। আবার 13 থেকে এর অঙ্কগুলোর যোগফল বিয়োগ করলেও একটি বর্গসংখ্যা পাওয়া যায়। এটিও কিন্তু বেশ দুষ্প্রাপ্য একটি ব্যাপার, বিশ্বাস না হলে খুঁজে দেখতে পারেন।13 + (1.3) = 16 = 4^213 – (1+3) = 9 = 3^2যেসব সংখ্যার অঙ্কগুলোর যোগফল একটি বর্গসংখ্যা সেগুলোর মধ্যে প্রথম non-trivial সংখ্যাটি হলো 13 (trivial হলো 1, 4 ও 9–এক অঙ্কের বর্গসংখ্যাগুলো)।13 নিয়ে আরও কিছু মস্তিষ্কের টনিক আছে। যেমন—13 দুটি ক্রমিক সংখ্যার যোগফল এবং দুটি ক্রমিক সংখ্যার বিয়োগফল আকারে লেখা যায়। এ রকম সংখ্যাগুলোর মধ্যে এটি দ্বিতীয়।13 =2^2 + 3^2 = 7^2 – 6^213 হচ্ছে একমাত্র পূর্ণ সংখ্যা, যার চতুর্ঘাত উভয়ই দুটি ক্রমিক সংখ্যার বর্গের যোগফল।13 =2^2 + 3^2 এবং 13^4 = 120^2 + 121^213^2-কে 7 থেকে 19 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল আকারে লেখা যায়। আবার 1 থেকে 13 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল 1 থেকে 6 পর্যন্ত সংখ্যাগুলোর বর্গের যোগফলের সমান।13^2 = 7 + 8 + 9 + ... + 17 + 18 + 191 + 2+ 3 + 4 + ... + 10 + 11 + 12 + 13= 1^2 + 2^2 + 3^2 + 4^2 + 5^2 + 6^213^2-কে 13 থেকে শুরু করে ক্রমিক সাতটি মৌলিক সংখ্যার যোগফল আকারে লেখা যায়।13^2 = 13+ 17 + 19 + 23 + 29 + 31 + 3713^2 = 169 হলো তিন অঙ্কের প্রথম বর্গসংখ্যা, যার অঙ্কগুলো বড় থেকে ছোট আকারে সাজানো আছে। তিন অঙ্কের এ রকম বর্গসংখ্যা আছেই কেবল তিনটি—169, 256 ও 289। এবার অন্য রকম একটি pattern দেখা যাক। 13-এর বিপরীত (1/13) হবে একটি পৌনঃপুনিক দশমিক সংখ্যা। সেটি হলো 1/13= 0.076923076923076923...এই 76923 সংখ্যাটি 13-এর সঙ্গে মিলে একটি অদ্ভুত প্যাটার্ন তৈরি করে—76923  13 = 099999976923  26 = 199999876923  39 = 299999776923  52 = 399999676923  65 = 499999576923  78 = 599999476923  91 = 699999376923  104 = 799999276923  117 = 899999176923  130 = 9999990গুণফলগুলোতে সবার বাঁয়ের আর সবার ডানের অঙ্ক দুটি খেয়াল করুন, পেয়ে যাবেন এক অদ্ভুত সুন্দর প্যাটার্ন। এই ফাঁকে ছোট্ট একটি সত্যি কথা বলে নেওয়া যেতে পারে, এই প্যাটার্নটি 13-এর ব্যক্তিগত কোনো সম্পত্তি নয়, বরং অন্য যেকোনো সংখ্যা থেকেই এ ধরনের প্যাটার্ন বের করে আনা সম্ভব। তবে এটি বাড়ির কাজ থাকুক। তবে আরও কিছু ব্যাপার আছে যেগুলো 13-এর একান্তই নিজের। নিচের প্রতিসম (palindrome) গুণগুলোর কথাই ধরা যাক—13  62 = 26  3113  93 = 39  31এ রকম আর কোনো palindromic pattern 13-এর জন্য নেই।ভুলে গিয়ে থাকলে মনে করিয়ে দিই, 13 হলো দুই অঙ্কবিশিষ্ট প্রথম ফিবোনাচ্চি সংখ্যা। মজার ব্যাপার হলো, এটি সপ্তম ফিবোনাচ্চি সংখ্যাও বটে—1, 1, 2, 3, 5, 8, 13। যে Friday the 13th-এর জন্য 13-এর এত অখ্যাতি, সেখানেও 13-এর সৌন্দর্য লুকিয়ে আছে। প্রতিবছর অন্তত একটি শুক্রবার অবশ্যই 13 তারিখে পড়বে। জানুয়ারি মাসের 13 তারিখ কী বার হবে, সেই হিসাবে বছরের ১২ মাসের 13 তারিখ কী কী দিনে হবে, সেটি বের করে ফেলা যেতে পারে। তবে এই সমস্যার সমাধান মনে হয় Mod ব্যবহার করেই করা যেতে পারে।জ্যামিতি ও মহাবিশ্বের বক্রতাআচ্ছা, একটি ত্রিভুজ কী দিয়ে গঠিত হয়? এমন সহজ প্রশ্নে হয়তো অনেকের হাসি পাচ্ছে। সবাই একবাক্যে বলবেন, তিনটি সরলরেখা দিয়ে ত্রিভুজ গঠিত হয়। আচ্ছা, উত্তরটি কতটুকু সঠিক? সবাই হয়তো বলবেন, এক শ ভাগ সঠিক। বক্ররেখা দিয়ে কখনো ত্রিভুজ হয় নাকি? তাহলে তো ইউক্লিডের জ্যামিতিকে অমান্য করা হলো।এসব প্রশ্নের সত্য-মিথ্যা যাচাইয়ের আগে পাঠক একটি মজার কাজ করুন। একটি ফুটবলের ওপর একটি সাদা কাগজ আঠা দিয়ে লাগিয়ে দিন। এবার মুক্তহস্তে কাগজের মাঝে তিনটি সরলরেখা দিয়ে একটি ত্রিভুজ আঁকুন। এরপর কাগজটি ফুটবল থেকে খুলে নিন। কি, এবার বিশ্বাস হলো যে বক্ররেখা দিয়েও ত্রিভুজ হয়। আসলে একটি ফিগার (যেমন ত্রিভুজ) বিভিন্ন স্থানে বিভিন্ন আকৃতি ধারণ করে। এ কথা সত্যি যে এসব বিষয় ইউক্লিডের জ্যামিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। আসলে স্থানকে বৃহৎ পরিসরে বিচার করলে তাতে ইউক্লিডের জ্যামিতি প্রয়োগ করা যায় না। কারণ, ইউক্লিডের জ্যামিতি হলো দ্বিমাত্রিক পৃষ্ঠে সমতল জ্যামিতি। কিন্তু স্থান সমতল নয়, তা বক্র। পৃথিবীপৃষ্ঠের বক্রতা দেখেই স্থানের বক্রতা সম্বন্ধে অনুধাবন করা যায়। এ জন্য প্রয়োজন একটি নতুন ধরনের জ্যামিতি। এটি হলো বক্রতলের জ্যামিতি বা অ-ইউক্লিডীয় জ্যামিতি (Non-Euclideon Geometry)। স্থানের বৈশিষ্ট্য সঠিকভাবে বর্ণনা করতে গিয়েই গাউস লেবাচোভক্সি ও নোকোলাস বোলাই সৃষ্টি করেন এ জ্যামিতি।ইউক্লিডীয় সমতলে দুটি বিন্দুর মাঝে ন্যূনতম দূরত্ব হলো একটি সরলরেখা। কিন্তু বক্রতলে আমরা সরলরেখা আঁকতে চাইলেও তা বক্ররেখা হবে। বক্রপৃষ্ঠে দুটি বিন্দুর মাঝে ন্যূনতম দূরত্ব হলো একটি বক্ররেখা। এ সংক্ষিপ্ত পথটিকে বলা হয় জিওডেসিক (Geodesic)। যেমন—মনে করুন, আপনি বাংলাদেশ থেকে আমেরিকা যেতে চান। যদি আপনি যাওয়ার জন্য সবচেয়ে ছোট পথটি বেছে নিতে চান, তবে আপনার সবচেয়ে সুবিধা হবে, পৃথিবীর অর্ধপরিধি বরাবর যাওয়া। পৃথিবীর ব্যাস অর্ধপরিধির চেয়ে ছোট হলেও ব্যাস বরাবর আপনি যেতে পারবেন না! (যাওয়া সম্ভবও নয়)।এখন হয়তো আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, বক্রতলের জ্যামিতি কেমন করে আমাদের মহাবিশ্বের সঙ্গে সম্পৃক্ত। ১৯১৬ সালে আলবার্ট আইনস্টাইন মহাকর্ষকে আরও সঠিকভাবে ব্যাখ্যা করার জন্য General Theory of Relativity প্রকাশ করেন। তিনি এখানে দেখান যে মহাকর্ষ আসলে কোনো বল নয়। এটি হলো স্থানকালের বক্রতার একটি ফল। স্থানকাল হলো স্থান ও সময়কে অভিন্ন কল্পনা করে মহাবিশ্বের জ্যামিতিক গঠন। রাবারের কাপড়ের ওপর কোনো ভারী বস্তু রাখলে যেমন রাবার বেঁকে যায়, তেমনি স্থানকালে কোনো ভারী বস্তু (যেমন—গ্রহ বা নক্ষত্র) থাকলে তা বেঁকে যায়। যেহেতু মহাবিশ্ব বক্র, সেহেতু স্থানকালের মধ্য দিয়ে বস্তুর গতিবিধি বর্ণনার জন্য দরকার বক্রতলের জ্যামিতি। আসলে আমাদের মহাবিশ্ব একধরনের hyperbolic Space। ফলে মহাবিশ্বকে ব্যাখ্যার জন্য দরকার hyperbolic স্থানের জ্যামিতি। সমতল ত্রিকোণোমিতির মতো এখানে sine, cosine ফাংশন ব্যবহার না করে ব্যবহার করা হয় hyperbolic function। যেমন—sin h, cos h (সাইন হাইপারবোলিক, কোসাইন হাইপারবোলিক)।একটি মজার তথ্য দিয়ে শেষ করি। ছোটবেলা থেকে আমরা পড়ে আসছি  হলো একটি ধ্রুবক।  সত্যিই একটি ধ্রুবরাশি, তবে তা সমতলের ক্ষেত্রে। সমতলের বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত -এর সমান। কিন্তু বক্রতলে অঙ্কিত বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত -এর সমান নয় বরং  হতে কম। কম কত হবে, তা নির্ভর করে তলের বক্রতার ওপর। ও শেষ পর্যন্ত তার ধ্রুবতা ধরে রাখতে পারল না। বক্রতলে নির্ণীত  হবে র্ । এখানে র্ =  এখানে r হলো বৃত্তের ব্যাসার্ধ ও R হলো বক্রতলের ব্যাসার্ধ। সমীকরণ থেকে পরিষ্কার দেখানো যায়  র্